সংবাদ

মেহেরপুরে এসএসসি পরীক্ষায় ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিনিধি, মেহেরপুর
প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:৩৬ পিএম

মেহেরপুরে এসএসসি পরীক্ষায় ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি : সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় ফেল করার গ্লানি ও পরিবারের ওপর অভিমান করে রামিমুজ্জামান টুটুল নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামিমুজ্জামান এবার নিয়ে দ্বিতীয়বারের মতো এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হন। এতে পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করলে তিনি অভিমান করে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। সকালে পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে নিচে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

নিহত রামিমুজ্জামান গাংনী উপজেলার কোদালকাটি গ্রামের মিন্টু হোসেনের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে এসএসসি পরীক্ষায় ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় ফেল করার গ্লানি ও পরিবারের ওপর অভিমান করে রামিমুজ্জামান টুটুল নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামিমুজ্জামান এবার নিয়ে দ্বিতীয়বারের মতো এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হন। এতে পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করলে তিনি অভিমান করে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। সকালে পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে নিচে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

নিহত রামিমুজ্জামান গাংনী উপজেলার কোদালকাটি গ্রামের মিন্টু হোসেনের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত