সংবাদ

মির্জা ফখরুলের স্থানীয় সরকারে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি?

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম

মির্জা ফখরুলের স্থানীয় সরকারে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি?
সালাহউদ্দিন আহমদ ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় মন্ত্রিসভায় রদবদল আসতে যাচ্ছে। তার দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সালাহউদ্দিন আহমদকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

একই সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এর আগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেন।

রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল মন্ত্রিসভা ও বিএনপির মহাসচিবের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার প্রস্তুতি চলছে।

দলীয় সূত্র জানায়, ফখরুলের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সালাহউদ্দিন আহমদকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আর পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

তবে এসব বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে বিএনপির শীর্ষস্থানীয় একটি সূত্র জানিয়েছে। সূত্রটি বলেছে, রাষ্ট্রপতি নির্বাচন ও শপথের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে, মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে গেলে বিএনপির মহাসচিবের পদও শূন্য হবে। এ পদে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

তবে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এসব নিয়ে এখনই ভাবছি না। পরে দেখা যাবে। 

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচন শেষে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। এরপর মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে দলীয় সূত্রের দাবি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলের স্থানীয় সরকারে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি?

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত