সংবাদ

ফুলছড়িতে ব্রহ্মপুত্রে নৌকাডুবি, এক কৃষক নিখোঁজ

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম

ফুলছড়িতে ব্রহ্মপুত্রে নৌকাডুবি, এক কৃষক নিখোঁজ
ছবি : সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে তীব্র বাতাসের তোড়ে একটি ডিঙ্গি নৌকা ডুবে মোজাম্মেল হক তারা মিয়া (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নৌকায় থাকা অন্য তিন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মোজাম্মেল হক পানিতে তলিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় হঠাৎ ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকায় চারজন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে তিনজন কোনোমতে সাঁতরে তীরে পৌঁছান। নিখোঁজ মোজাম্মেল হক স্থানীয় বাসিন্দা এবং পেশায় একজন কৃষক।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ কৃষককে উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ কৃষকের পরিবারে এখন শোকের মাতম চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফুলছড়িতে ব্রহ্মপুত্রে নৌকাডুবি, এক কৃষক নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে তীব্র বাতাসের তোড়ে একটি ডিঙ্গি নৌকা ডুবে মোজাম্মেল হক তারা মিয়া (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নৌকায় থাকা অন্য তিন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মোজাম্মেল হক পানিতে তলিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় হঠাৎ ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকায় চারজন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে তিনজন কোনোমতে সাঁতরে তীরে পৌঁছান। নিখোঁজ মোজাম্মেল হক স্থানীয় বাসিন্দা এবং পেশায় একজন কৃষক।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ কৃষককে উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ কৃষকের পরিবারে এখন শোকের মাতম চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত