মেট্রোরেল ব্যবহারকারী যাত্রীদের জন্য সুখবর দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী সেপ্টেম্বর মাস থেকে মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বাড়ছে। নতুন সূচি অনুযায়ী, রাতের শেষ ট্রেনটি উত্তরা উত্তর স্টেশন থেকে রাত ১১টায় ছেড়ে যাবে।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, বর্তমানে রাতের শেষ দিকে ট্রেনের মধ্যে যে ২০ মিনিটের বিরতি থাকে, তা কমিয়ে ৭ থেকে ৮ মিনিটে নামিয়ে আনা হবে। মূলত রাতের যাত্রীচাপ সামলাতে এবং জনসাধারণের সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত ৭ জুন মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছিল। তবে এতেও ভিড় কমেনি। বর্তমানে রাতে যাত্রী সংখ্যা প্রায় ১০ হাজার বৃদ্ধি পাওয়ায় শেষ সময়ের ট্রেনগুলোতে প্রচণ্ড ভিড় হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতেই আবারও সময় বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
চলাচলের সময় বাড়াতে অতিরিক্ত ট্রেন চালক বা অপারেটর প্রয়োজন। ডিএমটিসিএল জানিয়েছে, ইতোমধ্যে নতুন অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। তাদের প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে। প্রশিক্ষণ শেষে তারা পুরোদমে কাজ শুরু করলে সেপ্টেম্বর থেকেই নতুন সময়সূচি কার্যকর করা সম্ভব হবে।
বর্তমানে বাড়তি সময়ে ট্রেন চালানোর ফলে রক্ষণাবেক্ষণ ও কারিগরি প্রস্তুতির কাজে কোনো ব্যাঘাত ঘটবে কি না, তা-ও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর থেকে যাত্রীরা আরও বেশি সময় মেট্রোরেল ব্যবহারের সুযোগ পাবেন।
\

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন