সংবাদ

পাকিস্তানে ছড়াল ইমরানের মৃত্যুর গুজব

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:১৯ এএম

পাকিস্তানে ছড়াল ইমরানের মৃত্যুর গুজব
ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মৃত্যুর গুঞ্জনকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ইমরান খান জীবিত আছেন এবং তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খানের দুটি ভিডিও প্রতিবেদনকে কেন্দ্র করে এই গুজবের সূত্রপাত হয়। ‘ইজ খান স্টিল উইথ আস’ শিরোনামের ভিডিওতে তিনি দাবি করেন, ইমরান খান আদৌ জীবিত আছেন কি না, তা নিয়ে খোদ সেনাবাহিনীর ভেতরও আলোচনা চলছে। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইমরান খানের সমর্থকদের মধ্যে তীব্র আতঙ্ক ও উত্তেজনা তৈরি হয়।

তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই সাংবাদিক পরে স্পষ্ট করেন যে ইমরান খানের মৃত্যুর কোনো সুনিশ্চিত প্রমাণ তার কাছে নেই। মূলত কারাগারের ভেতরে তথ্য গোপন রাখায় এমন উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।

সেনাবাহিনীর বিবৃতির পাশাপাশি ইমরান খানের স্ত্রী বুশরা বিবির পরিবারের সদস্যরাও তার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, এক বিশেষ সাক্ষাৎকারের সময় তাদের সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে, যেখানে ইমরান খানকে নিজের পায়ে হেঁটে চলাফেরা করতে দেখা গেছে।

এদিকে মৃত্যুর গুজব থামলেও ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে পিটিআই নেতাদের উদ্বেগ কমেনি। দলটির নেতারা দাবি করেছেন, ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক, বোন ও আইনজীবীদের তার সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দিতে হবে। পিটিআই হুঁশিয়ারি দিয়েছে যে নিরাপত্তা ও চিকিৎসার বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত না হলে সারা দেশে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে।

এরই মধ্যে পিটিআইয়ের আইনজীবীরা পাকিস্তানের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করেছেন। তারা কারাগারে ইমরান খানের মানবাধিকার লঙ্ঘন ও পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করার দাবিতে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

পাকিস্তানে ছড়াল ইমরানের মৃত্যুর গুজব

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত