সংবাদ

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৩০ এএম

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

গ্যাসের মজুত 'ফুরিয়ে যেতে পারে' ২০৩১ সালের মধ্যে - সংবাদ

দেশে চলমান জ্বালানি সংকটে শিল্পোৎপাদন হ্রাস, লোডশেডিংয়ে জনভোগান্তির মধ্যে দেশি গ্যাসক্ষেত্রের মজুত ফুরিয়ে আসার তথ্য দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির এক উপস্থাপনায় বলা হয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন ধরে জ্বালানি ব্যবস্থার মূল ভিতি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়ে আসছে। দেশের পুরনো গ্যাসক্ষেত্রগুলোর মজুত দ্রুত কমে যাচ্ছে; উৎপাদনও কমছে। বড় আকারের নতুন গ্যাসক্ষেত্র অবিষ্কারের উল্লেখযোগ্য কোন খবরও নেই। এর মধ্যে শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক খাতে গ্যাসের চাহিদা যাড়ছে। ফলে চাহিদা ও সরবরাহের ব্যবধান দ্রুত বড়ছে। বর্তমানে যে হারে গ্যাস ব্যবহার হচ্ছে তা অব্যাহত থাকলে বাংলাদেশে অবশিষ্ট গ্যাসের মজুত ২০০১ সালের মধ্যে প্রায় নিঃশেষ হয়ে যেতে পারে। 

বঙ্গভবনের পথে মির্জা ফখরুল - প্রথম আলো

দেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার পথে বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সংসদে দলটির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া এখন অনেকটাই নিশ্চিত। এখন শুধুই ভোট ও ফলাফলের অপেক্ষা।

রাষ্ট্রপতি পদে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও গতকাল জমা দেওয়া হয়েছে। কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট হবে। সে ক্ষেত্রে ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে যাচ্ছে দেশ। 

বেশির ভাগ ভারী শিল্পে উৎপাদন বন্ধ - সমকাল

দেশে প্রায় তিন সপ্তাহ ধরে তীর গ্যাস সংকট চলছে। এর ফলে বাসাবাড়ির বান্না থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, শিল্পকারখানা- সব খাতে বড় ধরনের প্রভাব পড়েছে। সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে ভারী শিল্পে। গ্যাস এবং এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় স্টিল, সিরামিক, কাচের মতো গ্যাসনির্ভর শিল্পগুলোর উৎপাদনক্ষমতা শূন্যে নেমেছে। গতকাল বৃহস্পতিবার দেশের সব শিল্পাঞ্চলের ভারী শিল্পের বেশির ভাগ কলকারখানা বন্ধ ছিল। স্থানীয় ভোগ্যপণ্য উৎপাদন ও সরবরাহকারী বড় কয়েকটি শিল্প গ্রুপের প্রায় সব কারখানা বন্ধ হয়ে গেছে। খাত-সংশ্লিষ্টরা বলছেন, অর্থনীতিতে এ পরিস্থিতি গভীর সংকট তৈরি করতে পারে। রপ্তানি আয় কমে আসবে। স্থানীয় পণ্য সরবরাহব্যবস্থা বিপর্যস্ত হতে পারে।  

পাঁচ বছরে সর্বোচ্চ লোডশেডিং - দেশ রূপান্তর

পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে এখন এই শেষ শ্রাবণে। প্রকৃতি তেতে উঠে বাংলা বছরের উষ্ণতম মাস ভাদ্রের আগমনী বার্তা দিচ্ছে। প্রশ্ন উঠেছে, বিদ্যুতের যদি এখনই এত বিপর্যস্ত অবস্থা হয়, তাহলে ভাদ্রে কী করবে সরকার! গত পাঁচ বছরে তিন সরকারের একই দিনের বিদ্যুৎ উৎপাদন, বিতরণ এবং লোডশেডিংয়ের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এখন সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে। দুই বছরের ব্যবধানে লোডশেডিং বেড়ে প্রায় ১৮ গুণ হয়েছে। আর পাঁচ বছরের ব্যবধানে বেড়েছে প্রায় ৪৯.৫ গুণ। 

কার্গো বিতর্কে ভুগছে দেশ - যুগান্তর

একটি কার্গো। একে ঘিরেই বিপর্যস্ত হয়ে পড়েছে দেশ। সৌদি আরামকোর পাঠানো এলএনজিবাহী কার্গোটিকে ‘পুরোনো ও ঝুঁকিপূর্ণ’ বলছে মার্কিন কোম্পানি এক্সিলারেট। তাই এটি থেকে সামিটের ভাসমান টার্মিনালে এলএনজি খালাসে অস্বীকৃতি জানিয়েছে তারা। সরকার বৈরী আবহাওয়ার ‘অজুহাত’ দিলেও মূলত এই আপত্তির কারণেই তিন দিন ধরে কার্গোটি বহির্নোঙরে ভাসছে। এতে গ্যাসের সরবরাহে ভয়াবহ ধস নেমেছে। শিল্পকারখানা, সিএনজি স্টেশন ও বাসাবাড়িতে হাহাকার দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ কমে দৈনিক ১৮৮ কোটি ঘনফুটে নেমে এসেছে, যা ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। 

অনিয়ন্ত্রিত-অপরিকল্পিত ব্যাটারি রিকশা এখন সরকারের বড় ‘মাথাব্যথা’ - বণিক বার্তা

সারা দেশের অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত ব্যাটারিচালিত রিকশা সড়ক-মহাসড়কে যানজট, বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। অন্যদিকে জ্বালানি সংকটের এ সময়ে বিদ্যুৎ ব্যবস্থাপনার ওপর তৈরি করছে বাড়তি চাপ।

রাত ১২টার পর এসব যান চার্জ দেয়ার কারণে সে সময় প্রত্যাশিত হারে বিদ্যুতের চাহিদা কমছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ খাতসংশ্লিষ্টরা। ফলে সড়ক ব্যবস্থাপনা থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহ—দুই জায়গাতেই চাপ তৈরি করছে ব্যাটারি রিকশা। এ যান নিয়ন্ত্রণে এখন নিবন্ধন, লাইসেন্সিং, রুট নির্দিষ্ট করে দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি উৎপাদন নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেয়া হবে। ব্যাটারি রিকশার সংখ্যা ও বিদ্যুৎ ব্যবহারের সুনির্দিষ্ট হিসাব এখনো কোনো সরকারি সংস্থার হাতে নেই। সব মিলিয়ে অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত ব্যাটারিচালিত রিকশা এখন দেশের সড়ক ও জ্বালানি ব্যবস্থাপনার জন্য বড় ‘মাথাব্যথা’ হয়ে উঠেছে। 

মন্ত্রিপরিষদে রদবদল নিয়ে যে আলোচনা - মানবজমিন

প্রেসিডেন্ট পদে বিএনপি’র প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যপদ ছেড়ে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে শিগগিরই স্থানীয় সরকার মন্ত্রীর পদও ছেড়ে দিচ্ছেন তিনি। নির্বাচন কমিশনে যাচাই-বাছাইয়ে চূড়ান্ত প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পরপরই তিনি মন্ত্রণালয় থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে। এদিকে মির্জা ফখরুলের ছেড়ে দেয়া মন্ত্রণালয়ে কাকে দায়িত্ব দেয়া হবে- এ নিয়ে চলছে নানা আলোচনা। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ই আগস্ট ক্ষমতাসীন বিএনপি সরকারের ছয় মাস পূর্তি হচ্ছে। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাজের মূল্যায়নের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শিল্পের কথা বলে বিস্ফোরক কেনে নব্য জেএমবি জঙ্গিরা - আজকের পত্রিকা

সাম্প্রতিক নাশকতা তৎপরতায় আলোচিত নব্য জেএমবির সদস্যরা শিল্পকারখানায় ব্যবহারের কথা বলে পুরান ঢাকার বিভিন্ন রাসায়নিকের (কেমিক্যাল) দোকান থেকে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করেছিলেন। পরে এসব উপকরণ দিয়ে দূরনিয়ন্ত্রিত বোমা বা আইইডি তৈরি করেন তাঁরা। কম বিস্ফোরক ব্যবহার করে শক্তিশালী বোমা তৈরির প্রযুক্তির দিকে তাঁদের মনোযোগ বলে জানিয়েছে পুলিশের বোম্ব ডিসপোজাল টিম।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, গত নয় মাসে দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া বোমা ও বিস্ফোরকগুলো ছিল উচ্চ প্রযুক্তিসম্পন্ন ও সূক্ষ্মভাবে তৈরি। এসব বোমা তৈরির সঙ্গে যুক্ত গ্রুপ নব্য জেএমবির পুরোনো ও অভিজ্ঞ দল। ২০২৪ সালের ৫ আগস্টের পর কারাগার থেকে জামিনে বের হয়ে সংগঠনটির কয়েকজন সদস্য আবার সক্রিয় হয়েছেন। ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে তাঁরা নাশকতা ঘটানোর চেষ্টা করছেন। 

পাহাড়কে অস্থিরতার ছক ৩ গোষ্ঠীর সীমান্তে ‘পুশইন’ নকশা ভারতের - নয়া দিগন্ত

এক দিকে পাহাড়ে অস্থিরতা, অপর দিকে দেশে সীমান্ত এলাকাগুলোতে ‘পুশইন’ বাড়ানো। অপর দিকে সমতলে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সক্রিয় নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে নাশকতা সৃষ্টিসহ গুপ্ত হামলায় বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে। এরই মধ্যে ভারতে পলাতক সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসার কথা বলায় তাকে পুঁজি করে নিষিদ্ধ দলের নেতাকর্মীদের মধ্যে গোপন তৎপরতা শুরু হয়েছে। আওয়ামী লীগের এ ধরনের গোপন তৎপরতার নেপথ্যে দেশী-বিদেশী ষড়যন্ত্রের যোগসাজশ দেখতে পাচ্ছেন গোয়েন্দা ও নিরাপত্তা বিশ্লেষকরা। 

লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই : বিদ্যুৎ মন্ত্রী - দৈনিক ইত্তেফাক

জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিপিডি আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: তাৎক্ষণিক অগ্রাধিকার এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত