রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য হেরিটেজ সাইকেল র্যালির আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ঐতিহাসিক ‘ঢাকা গেট’ থেকে শুরু হয়ে র্যালিটি নগরভবনে গিয়ে শেষ হয়। নাগরিকদের মধ্যে নগরীর ইতিহাস ও ঐতিহ্যের প্রতি মমত্ববোধ এবং দায়িত্বশীলতা জাগ্রত করতেই এই বিশেষ আয়োজন।
ডিএসসিসি আয়োজিত মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এই সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
প্রায় ৩০০ জন সাইক্লিস্ট এই র্যালিতে অংশগ্রহণ করেন। ঢাকা গেট থেকে শুরু হয়ে র্যালিটি টিএসসি, শাহবাগ, সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও আজিমপুর মোড় হয়ে ঢাকেশ্বরী মন্দিরের সামনে দিয়ে বকশীবাজার ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে। এরপর বঙ্গবাজার হয়ে নগরভবনে এসে এটি শেষ হয়। অংশগ্রহণকারী প্রত্যেককে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘ঢাকা আমাদের প্রাণের শহর। একে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। যুবসমাজ যেন নির্বিঘ্নে সাইকেল চালিয়ে যাতায়াত করতে পারে এবং একটি পরিবেশবান্ধব শহর পায়, সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে।’
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ‘ঢাকার ৪০০ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। কিন্তু সঠিক পরিচয়ের অভাবে অনেকের মধ্যে নগরীর প্রতি কাঙ্ক্ষিত মমত্ববোধ গড়ে ওঠেনি। এর প্রভাব বর্জ্য ব্যবস্থাপনা ও ট্রাফিক শৃঙ্খলার ওপর পড়ছে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আমরা একটি ক্লিন সিটি ও গ্রিন সিটি গড়তে চাই।’
ঐতিহাসিক এই উৎসবের মাধ্যমে নাগরিকদের মধ্যে ‘আমার শহর, আমার দায়িত্ব’ এই উপলব্ধি জাগ্রত করাই ডিএসসিসির মূল লক্ষ্য বলে অনুষ্ঠানে জানানো হয়।
/

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন