সংবাদ

কাঠামো না বদলালে জুলাই বৃথা: নাহিদ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:৪০ পিএম

কাঠামো না বদলালে জুলাই বৃথা: নাহিদ
ছবি : সংগৃহীত

রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে মৌলিক পরিবর্তন না এলে জুলাই আন্দোলনের প্রকৃত আকাঙ্ক্ষা পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্যারিসের একটি হোটেলে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখা আয়োজিত ‘রিমেম্বারিং জুলাই হিরোজ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের জন্য ছিল না; বরং মানুষের স্বপ্ন ছিল আরও গভীর। তিনি অভিযোগ করেন, বর্তমান অর্থনীতিকে আবারও ফ্যাসিবাদী কায়দায় নির্দিষ্ট কিছু ব্যক্তি ও গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে। এই ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠন জরুরি।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে। ১১ দলীয় জোটের প্রতি প্রবাসীদের ব্যাপক জনসমর্থন থাকায় বর্তমান সরকার তাদের ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ‘সরকার গণভোটের রায়কে অস্বীকার করে জনআস্থার সংকটে পড়েছে।’

চৌধুরী মোহাম্মদ ইফতেশামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সাবন্তি এবং ‘আয়নাঘর’-এর ভুক্তভোগী মসরুর আনোয়ার চৌধুরী। সভায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের নেতারা সতর্ক করে বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে অসমাপ্ত বিপ্লব সম্পন্ন করতে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাউসার আহমেদ এবং সঞ্চালনা করেন তাওহিদা বেগম। এতে ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কাঠামো না বদলালে জুলাই বৃথা: নাহিদ

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত