চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। সোমবার (১৭ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইট থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। শুল্ক ও করসহ জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) সূত্রে জানা গেছে, সকাল সোয়া আটটার দিকে দুবাই থেকে আসা বিজি-১৪৮ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি শুরু করেন। তল্লাশিকালে মইনুল, আবদুল মান্নান ও নুরুল আলম রিয়াদ নামে তিন যাত্রীর কাছ থেকে এবং বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে মোট ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন উদ্ধার করা হয়।
যাত্রীদের মধ্যে মইনুলের কাছ থেকে ২৬৪ কার্টন সিগারেট ও ৪টি আইফোন, আবদুল মান্নানের কাছ থেকে ২৪৬ কার্টন সিগারেট ও ৪টি আইফোন এবং নুরুল আলম রিয়াদের কাছ থেকে ২৭২ কার্টন সিগারেট ও ৫টি আইফোন জব্দ করা হয়। এছাড়া পরিত্যক্ত ব্যাগটি থেকে আরও ১ হাজার ২০ কার্টন প্লাটিনাম ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৭৪ লাখ টাকা। তবে এর ওপর ৬২১ শতাংশ শুল্ক ও কর প্রযোজ্য হওয়ায় এর মোট মূল্য দাঁড়ায় ৪ কোটি ৬০ লাখ টাকার বেশি। অন্যদিকে, ১৩টি আইফোনের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।
এনবিআর জানিয়েছে, সরকারি রাজস্ব সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে শুল্ক গোয়েন্দাদের এই ধরনের কড়া নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন