মাত্র নয় দিনের সফর শেষে চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননাপ্রাপ্ত অভিনেতা, প্রযোজক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
গতকাল সকাল ১১টার
ফ্লাইটে ইলিয়াস কাঞ্চন ও তার মেয়ে ইমার স্বামী আরিফুল ইসলাম কোলিন্স লন্ডনের উদ্দেশে
ঢাকা ছাড়েন। এর আগে নয় দিনের সংক্ষিপ্ত সফরে তিনি নিরাপদ সড়ক চাইয়ের মহাসমাবেশে অংশ
নেন। পাশাপাশি রাজধানীর গুলশানের বাসায় চলচ্চিত্র অঙ্গনের অনেকের সঙ্গে দেখা করেন,
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং কাকরাইলে নিসচার কার্যালয়ে যান। এ ছাড়া নিজের গ্রামের
বাড়ি কিশোরগঞ্জেও ঘুরে আসেন তিনি।
লন্ডন থেকে ইলিয়াস
কাঞ্চনের স্ত্রী ফরিদা ইয়াসমিন ও মেয়ের স্বামী আরিফুল ইসলাম কোলিন্স দেশে এসেছিলেন।
তার ছেলে জয় কানাডায় থাকলেও বাবার এই সংক্ষিপ্ত সফরে দেশে এসে পাশে ছিলেন।
লন্ডনে ফেরার আগে
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শারীরিকভাবে বেশ ভালো অনুভব করছি দেশে থাকার এই সময়টাতে। আবার
চিকিৎসার জন্য চলে যাচ্ছি। মনটা সত্যিই খুব খারাপ। জানি না আল্লাহ আবার কবে দেশের মাটিতে
নিয়ে আসবেন। শুধু দোয়া চাই সবার, যেন পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে পারি, সবার হাসিমাখা
মুখ যেন আবার দেখতে পারি।’
তিনি আরও বলেন,
‘অনেকের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। খুব ভালো লেগেছে আমার। সবাই ভালো থাকবেন, বাংলাদেশকে
ভালোবাসবেন, ভালো রাখবেন।’
বাবার এই সফর নিয়ে
জয় বলেন, ‘আব্বুর এই অল্প সময়ের সফরে সবার এত আন্তরিকতায় আমি, আমরা সবাই মুগ্ধ। আব্বুকে
সবাই এত ভালোবাসেন, তা নতুন করে জানা হলো। আমার আব্বুর জন্য শুধু দোয়া চাই, যেন আল্লাহ
আব্বুকে পুরোপুরি সুস্থ করে দিয়ে আরও হায়াত দান করেন।’
লন্ডনে ফেরার আগে
ভিডিও কলে নিজের প্রথম সিনেমা ‘বসুন্ধরা’র নায়িকা ববিতার সঙ্গেও কথা বলেন ইলিয়াস কাঞ্চন।
জয় জানান, লন্ডনের
পূর্বাঞ্চলের নদীতীরবর্তী শহর বার্কিংয়ে মেয়ে ইমা ইসলাম ও তার পরিবারের বাসায় থেকেই
ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে। লন্ডনে ফিরে মাউন্ট ভার্নন হাসপাতালে আবারও তার চিকিৎসা
শুরু হবে।
ব্রেন টিউমারে আক্রান্ত
হওয়ার পর থেকেই লন্ডনের হাসপাতাল এবং মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন
ইলিয়াস কাঞ্চন। চিকিৎসার পাশাপাশি দেশে ফেরার এই সংক্ষিপ্ত সফরে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের
সঙ্গে দেখা করে আবেগঘন সময় কাটিয়েছেন তিনি।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন