সংবাদ

বৃষ্টির আশায় যুক্তরাজ্যে বিশেষ নামাজ মুসলিমদের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০১:২৪ পিএম

বৃষ্টির আশায় যুক্তরাজ্যে বিশেষ নামাজ মুসলিমদের
ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের অনাবৃষ্টি ও তীব্র দাবদাহে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় খরা পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির সরকারের তথ্য অনুযায়ী, ইংল্যান্ডের প্রায় তিন-চতুর্থাংশ এলাকা খরার কবলে পড়েছে। এতে কৃষি, সুপেয় পানির সরবরাহ ও বন্যপ্রাণীর ওপরও প্রভাব পড়ছে। এ পরিস্থিতিতে বৃষ্টির আশায় বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকা আদায় করেছেন যুক্তরাজ্যের মুসলিমরা। রোববার (১৬ আগস্ট) দেশটির বিভিন্ন এলাকার মসজিদে এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়।

সালাতুল ইস্তিসকা মূলত অনাবৃষ্টি বা পানির সংকটের সময় বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনার উদ্দেশ্যে আদায় করা হয়। দীর্ঘ সময় ধরে বৃষ্টি না হওয়া এবং খরার পরিস্থিতিতে যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদে মুসল্লিরা এ নামাজে অংশ নেন। বিশেষ এই নামাজের মাধ্যমে মুসল্লিরা আল্লাহর রহমত কামনা করেন এবং উপকারী বৃষ্টির জন্য প্রার্থনা করেন।

খরা পরিস্থিতিতে শুধু প্রার্থনাই নয়, মানুষের দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্ব দিয়েছে মুসলিম সংগঠনগুলো। পানির অপচয় বন্ধ করা, দান-সদকা করা এবং খরা ও পানির সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাজ্যে দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া ও দাবদাহের কারণে খরার প্রভাব বাড়ছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য মুসলিমদের এই বিশেষ নামাজ দেশটির বিভিন্ন মসজিদে ধর্মীয় ও সামাজিক উদ্যোগ হিসেবে পালিত হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বৃষ্টির আশায় যুক্তরাজ্যে বিশেষ নামাজ মুসলিমদের

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘদিনের অনাবৃষ্টি ও তীব্র দাবদাহে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় খরা পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির সরকারের তথ্য অনুযায়ী, ইংল্যান্ডের প্রায় তিন-চতুর্থাংশ এলাকা খরার কবলে পড়েছে। এতে কৃষি, সুপেয় পানির সরবরাহ ও বন্যপ্রাণীর ওপরও প্রভাব পড়ছে। এ পরিস্থিতিতে বৃষ্টির আশায় বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকা আদায় করেছেন যুক্তরাজ্যের মুসলিমরা। রোববার (১৬ আগস্ট) দেশটির বিভিন্ন এলাকার মসজিদে এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়।

সালাতুল ইস্তিসকা মূলত অনাবৃষ্টি বা পানির সংকটের সময় বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনার উদ্দেশ্যে আদায় করা হয়। দীর্ঘ সময় ধরে বৃষ্টি না হওয়া এবং খরার পরিস্থিতিতে যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদে মুসল্লিরা এ নামাজে অংশ নেন। বিশেষ এই নামাজের মাধ্যমে মুসল্লিরা আল্লাহর রহমত কামনা করেন এবং উপকারী বৃষ্টির জন্য প্রার্থনা করেন।

খরা পরিস্থিতিতে শুধু প্রার্থনাই নয়, মানুষের দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্ব দিয়েছে মুসলিম সংগঠনগুলো। পানির অপচয় বন্ধ করা, দান-সদকা করা এবং খরা ও পানির সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাজ্যে দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া ও দাবদাহের কারণে খরার প্রভাব বাড়ছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য মুসলিমদের এই বিশেষ নামাজ দেশটির বিভিন্ন মসজিদে ধর্মীয় ও সামাজিক উদ্যোগ হিসেবে পালিত হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত