সংবাদ

লজিং বাড়ি থেকে ফেরার পথে দুই মাদ্রাসাছাত্র অপহরণ

সোহেল সাশ্রু, ভৈরব (কিশোরগঞ্জ)
সোহেল সাশ্রু, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০১:৫৩ পিএম

লজিং বাড়ি থেকে ফেরার পথে দুই মাদ্রাসাছাত্র অপহরণ
ছবি : সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে লজিং বাড়ি থেকে খাবার নিয়ে মাদ্রাসায় ফেরার পথে দুই ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের ছনকান্দা মসজিদের পাশ থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।

অপহৃতরা হলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের জুনায়েদ মিয়া (১৩) ও সাঈদ হাসান (১৫)। তারা দুজনই নবীপুর গ্রামের নূরে মদিনা ইব্রাহিমিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন বাদী হয়ে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, লজিং বাড়ি থেকে খাবার সংগ্রহ করে পাঁচ ছাত্র মাদ্রাসায় ফিরছিল। রাত পৌনে ৯টার দিকে একটি সাদা রঙের মাইক্রোবাসে আসা ৪-৫ জন সশস্ত্র ব্যক্তি তাদের পথরোধ করে। তিন ছাত্র কৌশলে পালিয়ে স্থানীয়দের বাড়িতে আশ্রয় নিলেও জুনায়েদ ও সাঈদকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। অপহৃত ছাত্রদের উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

লজিং বাড়ি থেকে ফেরার পথে দুই মাদ্রাসাছাত্র অপহরণ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

কিশোরগঞ্জের ভৈরবে লজিং বাড়ি থেকে খাবার নিয়ে মাদ্রাসায় ফেরার পথে দুই ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের ছনকান্দা মসজিদের পাশ থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।

অপহৃতরা হলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের জুনায়েদ মিয়া (১৩) ও সাঈদ হাসান (১৫)। তারা দুজনই নবীপুর গ্রামের নূরে মদিনা ইব্রাহিমিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন বাদী হয়ে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, লজিং বাড়ি থেকে খাবার সংগ্রহ করে পাঁচ ছাত্র মাদ্রাসায় ফিরছিল। রাত পৌনে ৯টার দিকে একটি সাদা রঙের মাইক্রোবাসে আসা ৪-৫ জন সশস্ত্র ব্যক্তি তাদের পথরোধ করে। তিন ছাত্র কৌশলে পালিয়ে স্থানীয়দের বাড়িতে আশ্রয় নিলেও জুনায়েদ ও সাঈদকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। অপহৃত ছাত্রদের উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত