সংবাদ

চলন্ত ট্রেন থেকে তেল চুরির মহোৎসব!

নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:০৮ এএম

চলন্ত ট্রেন থেকে তেল চুরির মহোৎসব!
ছবি : সংবাদ

রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে দিনদুপুরে তেল চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের পেছনে যুক্ত ওয়াগন থেকে এই চুরির ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে চুরির ভিডিও ছড়িয়ে পড়ার পর টনক নড়েছে রেলওয়ে কর্তৃপক্ষের। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হরিয়ান স্টেশনে ট্রেনটি ধীরগতিতে চলার সময় একদল যুবক তড়িঘড়ি করে ওয়াগনের ওপর ওঠেন। সেখানে জগ দিয়ে তেল তুলে জারে ভরে তা নিচে নামিয়ে দেওয়া হচ্ছিল। মাত্র তিন মিনিটের যাত্রাবিরতির সময় এভাবেই তেল চুরি করা হয়। এমনকি ট্রেন চলতে শুরু করার পরও কয়েকজনকে তেলভর্তি জার নিয়ে নামতে দেখা যায়।

রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী স্টেশনে আন্তনগর ট্রেনের পাওয়ার কারে ব্যবহারের জন্য এই তেল আনা হয়েছিল। সরবরাহের পর অবশিষ্ট তেল নিয়ে দুটি ওয়াগন ঈশ্বরদীতে পাঠানো হচ্ছিল। হরিয়ান স্টেশনে যাত্রাবিরতির সুযোগে স্থানীয় একটি চক্র এ কান্ড ঘটায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হরিয়ান স্টেশন এলাকায় তেল চুরির এই চক্রটি দীর্ঘদিনের সক্রিয়। এই চক্রে রেলওয়ের ওয়েম্যান কিরন আলীসহ তার ভাই নয়ন আলী, মিলন, আল-আমিন ও রক্সির নাম উঠে এসেছে। অভিযোগ অস্বীকার করে কিরন আলী বলেন, ওই সময় তিনি অন্য স্টেশনে ডিউটিতে ছিলেন। তবে স্থানীয়রা দাবি করেছেন, তেল চুরির সময় তার ভাই নয়ন আলীকে ভিডিওতে দেখা গেছে।

হরিয়ান স্টেশনের মাস্টার আরিফ হোসেন বলেন, ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনটি স্টেশনে মাত্র তিন মিনিট দাঁড়ায়। তখন অন্য একটি ট্রেনের ক্রসিং নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি তার নজরে আসেনি। তিনি আরও জানান, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও পুলিশের।

পশ্চিমাঞ্চল রেলওয়ের আরএনবির চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম জানান, ভিডিওটি তারা দেখেছেন এবং জড়িতদের শনাক্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের ভেতরের বা বাইরের যারাই জড়িত থাকুক, তদন্তে প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চলন্ত ট্রেন থেকে তেল চুরির মহোৎসব!

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত