সংবাদ

ভাগ্যের পরিহাস : চীনের বদলে ভারতের কারাগারে ৪ বছর

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:১৬ এএম

ভাগ্যের পরিহাস : চীনের বদলে ভারতের কারাগারে ৪ বছর
ছবি : সংবাদ

চীনে ভালো কাজের প্রলোভন দেখিয়েছিলেন দালাল। কিন্তু সেই স্বপ্ন তাড়া করতে গিয়ে সিরাজুল ইসলাম (৫৭) নামের এক ব্যক্তির ঠাঁই হয়েছিল ভারতের কারাগারে। দীর্ঘ চার বছর সেখানে জেল খাটার পর অবশেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ভারতের হরিদাসপুর চেকপোস্ট হয়ে বেনাপোল দিয়ে তাকে দেশে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ। সিরাজুল ইসলাম জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর মড়িহাট গ্রামের ফরমান আলীর ছেলে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ২০২২ সালের জানুয়ারিতে দালালের মাধ্যমে বুড়িমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন সিরাজুল। দালালের প্রতিশ্রুতি ছিল ভারত হয়ে তাকে চীনে পাঠানো হবে। কিন্তু ভারতের বিহারে পৌঁছানোর পর দালাল তাকে একা ফেলে পালিয়ে যায়। জীবন বাঁচাতে সেখানে কিছুদিন মাছ ধরার কাজ করেন সিরাজুল। ওই বছরের জুলাই মাসে বিএসএফের হাতে ধরা পড়লে অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাকে চার বছরের কারাদণ্ড দেন।

বিহারের জেলে সাজা শেষে সোমবার (১৭ আগস্ট) তার কারামুক্তি ঘটে। এরপর দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে ট্রাভেল পারমিটে তিনি দেশে ফেরার সুযোগ পান।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ জানায়, সিরাজুল ইসলামকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংস্থা।

সংস্থাটির এরিয়া কো-অর্ডিনেটর মুহিত চৌধুরী বলেন, সিরাজুলকে আপাতত যশোরে তাদের নিজস্ব আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। দ্রুতই তাকে জামালপুরে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ভাগ্যের পরিহাস : চীনের বদলে ভারতের কারাগারে ৪ বছর

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত