হবিগঞ্জের চুনারুঘাটে ধানখেত থেকে সুজন মিয়া (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার ১০ নম্বর মিরাশি ইউনিয়নের রাখী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সুজন মিয়া উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে মিরাশি ইউনিয়নের রাখী গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও এক সন্তানসহ বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে শ্বশুরবাড়ির পাশের একটি ধানের জমিতে সুজনের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর দিলে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন