সংবাদ

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:২২ পিএম

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার
ছবি : সংবাদ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১০৮৭ এলাকার সোমনাথপাড়ায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল মদ উদ্ধার করেন। একই রাতে মোল্লারচর বিওপির সদস্যরা বেহুলারচর এলাকায় অভিযান চালিয়ে আরও ৪০ বোতল মদ উদ্ধার করেন। উদ্ধার হওয়া মদের বিষয়ে বুধবার (১৯ আগস্ট) পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১০৮৭ এলাকার সোমনাথপাড়ায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল মদ উদ্ধার করেন। একই রাতে মোল্লারচর বিওপির সদস্যরা বেহুলারচর এলাকায় অভিযান চালিয়ে আরও ৪০ বোতল মদ উদ্ধার করেন। উদ্ধার হওয়া মদের বিষয়ে বুধবার (১৯ আগস্ট) পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত