গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের পক্ষ থেকে উপহারের বই তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রতিষ্ঠানের ‘সততা মিলনায়তনে’ এক অনুষ্ঠানের মাধ্যমে সব শিক্ষার্থীর হাতে এই বই তুলে দেওয়া হয়।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম আবদুস সালাম, অধ্যক্ষ জহুরুল কাইয়ুম এবং দৈনিক কালের কণ্ঠের গাইবান্ধা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও সৃজনশীল বই পড়লে শিক্ষার্থীরা মানবিক গুণাবলিসম্পন্ন ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। এ সময় প্রিয় লেখকের বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপহারের বই হাতে পেয়ে এক শিক্ষার্থী অনুভ‚তি প্রকাশ করে বলে, ‘ইমদাদুল হক মিলন স্যারের বই উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত। বইগুলো পড়ে আমরা অনেক কিছু শিখতে পারব।’

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন