সংবাদ

ইউক্রেনের শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলা, শিশুসহ নিহত ১৬

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০১:৩৫ পিএম

ইউক্রেনের শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলা, শিশুসহ নিহত ১৬
ছবি : রয়টার্স

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহ-র একটি শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩০ জনের বেশি মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহরটিতে শুক্রবার (২১ আগস্ট) দিনের বেলা এই ভয়াবহ হামলা চালানো হয়।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানঝা জানিয়েছেন, আহতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে। এর মধ্যে ৫ শিশুসহ ২৯ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনো ৯ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কি না, তা জানতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট এই হামলাকে ‘বর্বরোচিত’ ও ‘সন্ত্রাসবাদী কাজ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, প্রথম হামলার প্রায় আধা ঘণ্টা পর দ্বিতীয়বার ড্রোন হামলা চালানো হয়। মূলত প্রথম হামলার পর যারা উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন, তাঁদের টার্গেট করতেই এই ‘ডাবল-ট্যাপ’ হামলা চালানো হয়েছে। জেলেনস্কি এই ন্যাক্কারজনক ঘটনার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

শপিং সেন্টারে হামলার পাশাপাশি গতকাল ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলেও রুশ ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন নিহত হন।

যুদ্ধের সাড়ে চার বছর পূর্ণ হওয়ার মুখে রাশিয়া তাদের বিমান হামলা আরও জোরদার করেছে। অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার ভেতরে তেল স্থাপনা ও রসদ সরবরাহ কেন্দ্রগুলোতে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

ইউক্রেনের শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলা, শিশুসহ নিহত ১৬

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহ-র একটি শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩০ জনের বেশি মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহরটিতে শুক্রবার (২১ আগস্ট) দিনের বেলা এই ভয়াবহ হামলা চালানো হয়।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানঝা জানিয়েছেন, আহতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে। এর মধ্যে ৫ শিশুসহ ২৯ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনো ৯ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কি না, তা জানতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট এই হামলাকে ‘বর্বরোচিত’ ও ‘সন্ত্রাসবাদী কাজ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, প্রথম হামলার প্রায় আধা ঘণ্টা পর দ্বিতীয়বার ড্রোন হামলা চালানো হয়। মূলত প্রথম হামলার পর যারা উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন, তাঁদের টার্গেট করতেই এই ‘ডাবল-ট্যাপ’ হামলা চালানো হয়েছে। জেলেনস্কি এই ন্যাক্কারজনক ঘটনার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

শপিং সেন্টারে হামলার পাশাপাশি গতকাল ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলেও রুশ ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন নিহত হন।

যুদ্ধের সাড়ে চার বছর পূর্ণ হওয়ার মুখে রাশিয়া তাদের বিমান হামলা আরও জোরদার করেছে। অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার ভেতরে তেল স্থাপনা ও রসদ সরবরাহ কেন্দ্রগুলোতে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত