সংবাদ

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব: তথ্যমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব: তথ্যমন্ত্রী
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ । ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আল্লাহ তাআলা দেশসেবার একটি বড় সুযোগ দিয়েছেন। তিনি যাতে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘আগামীকাল (রবিবার) থেকে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কাজ শুরু করব। মন্ত্রণালয়ে যাওয়ার পর কাজের পরিধি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারব। তবে আমার বিশ্বাস, দেশবাসী সঙ্গে থাকলে এবং সবার সহযোগিতা পেলে আমি সফলভাবে কাজ করতে পারব।’

এর আগে দুপুর সোয়া ১টার দিকে নবগঠিত মন্ত্রিসভার সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ। তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে আন্দালিব রহমান পার্থ স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিখে স্বাক্ষর করেন।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আল্লাহ তাআলা দেশসেবার একটি বড় সুযোগ দিয়েছেন। তিনি যাতে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘আগামীকাল (রবিবার) থেকে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কাজ শুরু করব। মন্ত্রণালয়ে যাওয়ার পর কাজের পরিধি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারব। তবে আমার বিশ্বাস, দেশবাসী সঙ্গে থাকলে এবং সবার সহযোগিতা পেলে আমি সফলভাবে কাজ করতে পারব।’

এর আগে দুপুর সোয়া ১টার দিকে নবগঠিত মন্ত্রিসভার সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ। তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে আন্দালিব রহমান পার্থ স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিখে স্বাক্ষর করেন।

\ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত