জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহে চার দিনের দ্বিপক্ষীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে সফরের বিষযে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি জানান, চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে। তবে সফরের সুনির্দিষ্ট শুরুর তারিখ নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আসবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে। এ সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগে গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভার (ফরেন অফিস কনসালটেশন) সময় জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির পক্ষ থেকে এ আমন্ত্রণের বার্তা পৌঁছে দেন। সে সময় ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়।
প্রতিউত্তরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জাপানের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
\

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন