সংবাদ

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেখানে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:৩২ এএম

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেখানে
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের মুরাদপুর ও এর আশপাশের বিভিন্ন এলাকায় রোববার (২৩ আগস্ট) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রে জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুরাদপুর-১, মুরাদপুর-৬ (ওয়াসা) ও মুরাদপুর-১২ নম্বর ফিডারের অধীনে থাকা এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।

এর ফলে নগরের বদরুতলা, বড় গ্যারাজ, আরাকান রোড, জাতি শাহ মাজার, আরাকান হাউজিং সোসাইটি, কাপাসগোলা, শোলকবহর, বহদ্দারহাট, বারইপাড়া, খালিয়া পাড়া, আমান আলী রোড, এক কিলোমিটার ও রাহাতারপুলসহ আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

বিপিডিবি জানিয়েছে, উপকেন্দ্রের কাজ চলাকালীন বিকল্প সোলার লাইনের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সচল রাখা হবে। এছাড়া অন্যান্য ফিডারের মাধ্যমে লোড রোটেশন করে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হবে। কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে দ্রুত সংযোগ পুনর্স্থাপন করা হবে। গ্রাহকদের  সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেখানে

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের মুরাদপুর ও এর আশপাশের বিভিন্ন এলাকায় রোববার (২৩ আগস্ট) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রে জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুরাদপুর-১, মুরাদপুর-৬ (ওয়াসা) ও মুরাদপুর-১২ নম্বর ফিডারের অধীনে থাকা এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।

এর ফলে নগরের বদরুতলা, বড় গ্যারাজ, আরাকান রোড, জাতি শাহ মাজার, আরাকান হাউজিং সোসাইটি, কাপাসগোলা, শোলকবহর, বহদ্দারহাট, বারইপাড়া, খালিয়া পাড়া, আমান আলী রোড, এক কিলোমিটার ও রাহাতারপুলসহ আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

বিপিডিবি জানিয়েছে, উপকেন্দ্রের কাজ চলাকালীন বিকল্প সোলার লাইনের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সচল রাখা হবে। এছাড়া অন্যান্য ফিডারের মাধ্যমে লোড রোটেশন করে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হবে। কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে দ্রুত সংযোগ পুনর্স্থাপন করা হবে। গ্রাহকদের  সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত