সংবাদ

এফওয়ান দেখায় নতুন অভিজ্ঞতা, ডলবি অ্যাটমস আনছে অ্যাপল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম

এফওয়ান দেখায় নতুন অভিজ্ঞতা, ডলবি অ্যাটমস আনছে অ্যাপল

ফর্মুলা ওয়ান (এফওয়ান) দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে অ্যাপল। ডলবি ল্যাবরেটরিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সরাসরি রেস সম্প্রচারে ডলবি অ্যাটমস ও ডলবি ভিশন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিতব্য ইউএস গ্র্যান্ড প্রিক্স থেকে শুরু হবে এই নতুন সম্প্রচার ব্যবস্থা। অ্যাপল ডিভাইসের পাশাপাশি ডলবি সমর্থিত টেলিভিশন, সাউন্ডবার ও হোম থিয়েটার ব্যবস্থায় দর্শকেরা এ সুবিধা পাবেন।

শব্দ হবে আরও বাস্তবসম্মত

নতুন প্রযুক্তির মাধ্যমে এফওয়ান রেসের বিভিন্ন শব্দকে দর্শকের কাছে আরও জীবন্ত করে তোলার চেষ্টা করা হবে। গাড়ির ইঞ্জিনের গর্জন, টায়ারের ঘর্ষণ কিংবা পিট লেনের ব্যস্ততার শব্দ চারপাশ থেকে আসছে - এমন অনুভূতি তৈরি করতে পারে ডলবি অ্যাটমসের ত্রিমাত্রিক শব্দপ্রযুক্তি।

এর সঙ্গে ডলবি ভিশন যুক্ত করে ছবির মানও উন্নত করার পরিকল্পনা রয়েছে অ্যাপলের। অর্থাৎ ঘরে বসে রেস দেখার সময় শুধু দৃশ্য নয়, শব্দের অভিজ্ঞতাতেও পরিবর্তন আনার লক্ষ্য প্রতিষ্ঠানটির।

ডলবি ল্যাবরেটরিজের বিনোদন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন কুলিংয়ের মতে, রেসের আবেগ ও উত্তেজনা তৈরিতে শব্দের বড় ভূমিকা রয়েছে। তাঁর মতে, ডলবি অ্যাটমস সেই অভিজ্ঞতাকে দর্শকের কাছে আরও বাস্তবভাবে পৌঁছে দিতে পারবে।

অ্যাপলের সম্প্রচার পরিকল্পনা

অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট অলিভার শুসার জানিয়েছেন, খেলাধুলার সম্প্রচারে প্রযুক্তি ব্যবহারের সুযোগ এখনও অনেক। কয়েক বছর আগে স্পোর্টস সম্প্রচারে যুক্ত হওয়ার সময় দর্শকের অভিজ্ঞতায় পরিবর্তন আনার যে লক্ষ্য অ্যাপল নিয়েছিল, এফওয়ান সম্প্রচারে নতুন প্রযুক্তি যুক্ত করাকে সেই উদ্যোগেরই অংশ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

তবে রেসের মূল প্রযোজনার দায়িত্ব থাকবে ফর্মুলা ওয়ানের কাছেই। অ্যাপল তাদের প্রযুক্তিগত অবকাঠামোর মাধ্যমে দর্শকদের কাছে সম্প্রচার পৌঁছে দেবে।

ভবিষ্যতের এফওয়ান রেসগুলোতেও উন্নত শব্দ ও ছবির মান ধরে রাখার পরিকল্পনা রয়েছে অ্যাপলের।

যুক্তরাষ্ট্রে সম্প্রচার স্বত্ব অ্যাপলের

যুক্তরাষ্ট্রে এফওয়ানের সম্প্রচার স্বত্বের জন্য অ্যাপল বছরে আনুমানিক ১৪ থেকে ১৫ কোটি মার্কিন ডলার দিচ্ছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে এফওয়ান সম্প্রচারে এটিই অ্যাপলের প্রথম বছর।

এর আগে দেশটিতে এফওয়ান রেস সম্প্রচারের দায়িত্বে ছিল ইএসপিএন।

বাড়ছে দর্শক

অ্যাপলের তথ্য অনুযায়ী, তাদের প্ল্যাটফর্মে এফওয়ান দেখার দর্শকসংখ্যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে দর্শকদের মধ্যে তরুণ ও নারী দর্শকের অংশও বৃদ্ধি পেয়েছে।

এই পরিস্থিতিতে উন্নত ছবি ও শব্দের প্রযুক্তি এফওয়ান সম্প্রচারের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছে অ্যাপল।

এ কারণে প্রতিষ্ঠানটির এফওয়ান পরিকল্পনা শুধু সম্প্রচার স্বত্বের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। উন্নত প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে সরাসরি রেস দেখার অভিজ্ঞতাকেই নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছে অ্যাপল।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

এফওয়ান দেখায় নতুন অভিজ্ঞতা, ডলবি অ্যাটমস আনছে অ্যাপল

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত