ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ দুটি থানা তেজগাঁও ও পল্টনের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ বিভাগে সংযুক্ত করা হয়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন তেজগাঁও থানার ওসি (নিরস্ত্র পরিদর্শক) ক্যশৈন্যু মারমা এবং পল্টন মডেল থানার ওসি (নিরস্ত্র পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান। ডিএমপির পক্ষ থেকে এই পরিবর্তনের পেছনে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে।
রদবদলের এই আদেশ জারির আগে শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তেজগাঁও থানা পরিদর্শন করেন। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় পল্টন মডেল থানা পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। শীর্ষ কর্মকর্তাদের এই ঝটিকা পরিদর্শনের রাতেই দুই থানার ওসির বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো। বদলির এই আদেশ ২২ আগস্ট থেকেই কার্যকর হয়েছে।
/

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন