সংবাদ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় প্রকল্প এলাকার সেনাবাহিনীর ব্যারাকের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সেনাসদস্যের নাম সজীব মোল্লা (২৭)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার চক দিয়াইল এলাকার মজিদ মোল্লার ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সজীব প্রায় আট-নয় বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার ডিউটি শেষে সজীব নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে সহকর্মীরা ডাকাডাকি করেন। পরে ভেতর থেকে সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে সজীবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। একাধিক সূত্র জানায়, সজীব বেশ কিছু দিন ধরে পারিবারিক নানা সমস্যায় বিপর্যস্ত ছিলেন।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াদুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে মৃত্যুর সনদ ও আনুষঙ্গিক প্রক্রিয়ার জন্য মরদেহটি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও বিস্তারিত তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত