ফুটবল ইতিহাসের সেই চিরস্মরণীয় ও বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলের সাক্ষী হয়ে থাকা বলটি আবারও নিলামে বিক্রি হয়েছে। দিয়েগো ম্যারাডোনার স্মৃতিধন্য এই বলটি ডালাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন্সের মাধ্যমে ৩৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকার সমান।
১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ২-১ গোলে জেতা ম্যাচটিতে এই ‘অ্যাডিডাস অ্যাজটেকা’ বলটি ব্যবহৃত হয়েছিল। ওই ম্যাচেই ম্যারাডোনা তার জীবনের সবচেয়ে আলোচিত দুটি গোল করেছিলেন। প্রথমটি ছিল হাত দিয়ে করা বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ এবং এর মাত্র চার মিনিট পরেই করেন শতাব্দীর সেরা গোল (গোল অব দ্য সেঞ্চুরি)।
হেরিটেজ অকশন্স জানিয়েছে, ম্যাচ চলাকালীন ছবির সঙ্গে সূক্ষ্মভাবে মিলিয়ে বিশেষজ্ঞরা বলটির সত্যতা নিশ্চিত করেছেন। যদিও নিলামের আগে বলটির সম্ভাব্য মূল্য ১ কোটি ডলার ধরা হয়েছিল, তবে চূড়ান্ত বিক্রয়মূল্য সেই প্রত্যাশার তুলনায় অনেকটাই কম। এর আগে ২০২২ সালে লন্ডনের এক নিলামে তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসেরের কাছে থাকা এই বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
উল্লেখ্য, ওই ঐতিহাসিক ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিটি ২০২২ সালে প্রায় ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল। তবে বল বিক্রির বিশ্ব রেকর্ডটি এখনো বেসবল তারকা শোহেই ওতানির দখলে। ২০২৪ সালে তার একটি বল ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়েছিল। আর ক্রীড়া স্মারকের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে কিংবদন্তি বেবে রুথের জার্সির, যা গত বছর ২ কোটি ৪১ লাখ ডলারে বিক্রি হয়।
/

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন