সংবাদ

ফিফা সভাপতির বিরুদ্ধে উয়েফার বড় অ্যাকশন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:০২ এএম

ফিফা সভাপতির বিরুদ্ধে উয়েফার বড় অ্যাকশন
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ও শেয়ার ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে গোপনে বিক্রির চেষ্টার অভিযোগে বড় ধরনের আইনি লড়াইয়ের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে দীর্ঘদিনের চাপা উত্তেজনা এবার প্রকাশ্য সংঘাতের রূপ নিচ্ছে। ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডে ফৌজদারি মামলা দায়েরের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস ও স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, উয়েফার আইনি দলিলের সূত্র অনুযায়ী ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ফৌজদারি অব্যবস্থাপনার’ (Criminal Mismanagement) অভিযোগ আনা হচ্ছে। সুইজারল্যান্ডের দণ্ডবিধির ১৫৮ অনুচ্ছেদের অধীনে এই মামলা করার পরিকল্পনা করা হয়েছে।

বিরোধের মূলে রয়েছে ৪ দশমিক ২ বিলিয়ন ডলারের একটি গোপন প্রকল্প। অভিযোগ উঠেছে, ইনফান্তিনো কোনো উন্মুক্ত নিলাম বা স্বাধীন মূল্যায়ন ছাড়াই ফিফার গুরুত্বপূর্ণ সম্পদের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এই স্বত্ব লেনদেনের প্রক্রিয়ায় চরম গোপনীয়তা অবলম্বন করা হয়েছিল, যা ফিফার প্রশাসনিক ও বাণিজ্যিক ভাবমূর্তির মারাত্মক ক্ষতি করেছে বলে দাবি উয়েফার।

প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্য উয়েফা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ফ্লোরিডার আদালতের দ্বারস্থ হয়েছে। তারা বিশ্বখ্যাত ব্যাংক জেপি মরগান, বিনিয়োগকারী প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল এবং এর প্রধান নির্বাহী জশুয়া কুশনারের (ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই) কাছে এ সংক্রান্ত নথিপত্র চেয়ে সমন পাঠিয়েছে।

উয়েফার দাবি, ইনফান্তিনো গত ২৮ জুলাই ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের স্বত্ব পরিচালনার পরিকল্পনা সামনে আনেন। এর মাধ্যমে এক বছর ধরে গোপনে চলা ষড়যন্ত্রের বিষয়টি ফাঁস হয়। উয়েফা মনে করে, ফিফার কাউন্সিল বা ২১১টি সদস্যদেশকে এই মেগা ডিল সম্পর্কে অন্ধকারের রাখা হয়েছিল। ফুটবল বিশ্বের এই দুই প্রভাবশালী সংস্থার আইনি লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেটিই দেখার বিষয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ফিফা সভাপতির বিরুদ্ধে উয়েফার বড় অ্যাকশন

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত