সংবাদ

অবসরপ্রাপ্ত বিসিএস পুলিশ কর্মকর্তাদের নতুন সংগঠন ‘এআরবিপিও’র

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম

অবসরপ্রাপ্ত বিসিএস পুলিশ কর্মকর্তাদের নতুন সংগঠন ‘এআরবিপিও’র

সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশসেবায় নিয়োজিত করার লক্ষ্যে অবসরপ্রাপ্ত বিসিএস পুলিশ কর্মকর্তাদের নতুন একটি সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির নাম দেওয়া হয়েছে ‘অ্যাসোসিয়েশন অব রিটার্ড বিসিএস পুলিশ অফিসার্স (এআরবিপিও)’।

শনিবার রাজধানী ঢাকার ইস্কাটনে অবস্থিত পুলিশ অফিসার্স মেসে আয়োজিত এক সাধারণ সভায় নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক এম আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাধারণ সভায় প্রায় ৪০ জন অবসরপ্রাপ্ত বিসিএস পুলিশ কর্মকর্তা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান, মো. গোলাম কিবরিয়া, এম মাহবুব আলম, হাবিবুর রহমান, সাবেক ডিআইজি ফারুক আহমেদ, মো. মুর্তাজ আহমেদ, খান সাইদ হাসান, সাবেক এসপি গোলাম মাহমুদ ও মিজানুর রহমান প্রমুখ।

সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান সময়ে কর্মরত পুলিশ সদস্যদের মানসিক ও শারীরিক অবস্থা নিয়ে অত্যন্ত বিশদ ও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। খোলামেলা আলোচনার পর উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নতুন এই সংগঠনটির গঠনতন্ত্র ও গঠন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।

সংগঠনটিকে অত্যন্ত কার্যকর ও গতিশীলভাবে পরিচালনার জন্য সাবেক অতিরিক্ত আইজিপি এম আকবর আলীকে আহ্বায়ক এবং এম মাহবুব আলমকে সদস্য সচিব করে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এই প্ল্যাটফর্ম অবসরপ্রাপ্ত অভিজ্ঞ কর্মকর্তাদের সুদীর্ঘ জ্ঞান, দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতাকে জননিরাপত্তা রক্ষা, আধুনিক পুলিশিং, অপরাধ প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যবহার করার জন্য গভীরভাবে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

অবসরপ্রাপ্ত বিসিএস পুলিশ কর্মকর্তাদের নতুন সংগঠন ‘এআরবিপিও’র

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত