বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে চাকা মেরামতের সময় ট্রাকচাপায় তিন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার মহিপুর বাজার এলাকার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা না গেলেও তারা ওই ট্রাকের চালক, হেলপার ও মেকানিক বলে নিশ্চিত করেছে পুলিশ।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে তারা মরদেহ তিনটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে চাকা মেরামতের সময় ট্রাকচাপায় তিন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার মহিপুর বাজার এলাকার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা না গেলেও তারা ওই ট্রাকের চালক, হেলপার ও মেকানিক বলে নিশ্চিত করেছে পুলিশ।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে তারা মরদেহ তিনটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আপনার মতামত লিখুন