সংবাদ

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি : সংবাদ

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে এক অভিভাবককে শারীরিক লাঞ্ছনা ও মারধরের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৩১ আগস্ট) উপজেলার উজান তেওড়ারি ইউ এম উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগী অভিভাবক নওয়াব আলী অভিযোগ করেছেন। এর প্রতিবাদে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যালয় চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের বনভোজনে (পিকনিক) যাওয়া নিয়ে নওয়াব আলীর সঙ্গে কথা কাটাকাটি হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাখাওয়াৎ মণ্ডলের। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বাধ্যতামূলকভাবে বনভোজনে যেতে হবে - এমন সিদ্ধান্তের বিষয়ে দ্বিমত পোষণ করায় একপর্যায়ে উত্তেজিত হয়ে নওয়াব আলীকে মারধর ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন ওই শিক্ষক। ঘটনার পর আহত নওয়াব আলী স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধনে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরা। এতে অভিভাবকদের পক্ষে লুৎফর রহমান এবং শিক্ষার্থীদের পক্ষে মনারুল ও সুমি আক্তার বক্তব্য দেন। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাখাওয়াৎ মণ্ডলের দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাখাওয়াৎ মণ্ডল জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। একটি মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এসব করছে বলে দাবি করেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে এক অভিভাবককে শারীরিক লাঞ্ছনা ও মারধরের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৩১ আগস্ট) উপজেলার উজান তেওড়ারি ইউ এম উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগী অভিভাবক নওয়াব আলী অভিযোগ করেছেন। এর প্রতিবাদে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যালয় চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের বনভোজনে (পিকনিক) যাওয়া নিয়ে নওয়াব আলীর সঙ্গে কথা কাটাকাটি হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাখাওয়াৎ মণ্ডলের। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বাধ্যতামূলকভাবে বনভোজনে যেতে হবে - এমন সিদ্ধান্তের বিষয়ে দ্বিমত পোষণ করায় একপর্যায়ে উত্তেজিত হয়ে নওয়াব আলীকে মারধর ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন ওই শিক্ষক। ঘটনার পর আহত নওয়াব আলী স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধনে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরা। এতে অভিভাবকদের পক্ষে লুৎফর রহমান এবং শিক্ষার্থীদের পক্ষে মনারুল ও সুমি আক্তার বক্তব্য দেন। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাখাওয়াৎ মণ্ডলের দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাখাওয়াৎ মণ্ডল জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। একটি মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এসব করছে বলে দাবি করেন তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত