সংবাদ

সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় হাতেম আলী কলেজ সড়ক

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় হাতেম আলী কলেজ সড়ক
সামান্য বৃষ্টিতে তলিয়ে গেছে বরিশালের সৈয়দ হাতেম আলী কলেজ সড়ক। ছবি : সংবাদ

সামান্য বৃষ্টি আর জোয়ারের পানিতেই হাঁটু সমান পানিতে তলিয়ে যাচ্ছে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সৈয়দ হাতেম আলী কলেজ সড়ক। আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা ও ড্রেনেজের অভাবে নগরীর ৩০টি ওয়ার্ডেই এখন জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে টানা বৃষ্টিতে নগরীর বটতলা থেকে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ পর্যন্ত পুরো সড়ক পানিতে ডুবে যায়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, একটু বৃষ্টি হলেই এই সড়কসহ আশপাশের গলিগুলোতে পানি জমে যায়। ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে থাকায় পানি সরতে দীর্ঘ সময় লাগে। জোয়ারের সময় এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

ভুক্তভোগী নগরবাসীর অভিযোগ, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। সামান্য বৃষ্টিতেই নগরীর যোগাযোগব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে।

নগরীর বরফকল এলাকার রিকশাচালক রাসেল হাওলাদার বলেন, ‘একটু বৃষ্টি হলেই সড়কগুলো পানিতে তলিয়ে যায়। এতে আমরা ঠিকমতো যাত্রী পাচ্ছি না। সিটি করপোরেশনের ড্রেনগুলো যদি নিয়মিত পরিষ্কার ও সংস্কার করা হতো, তবে এই ভোগান্তি কমত।’

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী পিয়াস বলেন, ‘জলাবদ্ধতা এখন এই নগরীর প্রধান সমস্যা। সামান্য বৃষ্টি হলেই কলেজ সড়কটি তলিয়ে যায়। আমরা এই দুরবস্থা থেকে দ্রুত মুক্তি চাই।’

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার মুঠোফোনে জানান, ‘জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যা দীর্ঘদিনের। তবে এটি নিরসনে সিটি করপোরেশন ইতোমধ্যে প্রায় ৩০০ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। আশা করছি, খুব শীঘ্রই নগরবাসী এই ড্রেনেজ সমস্যা থেকে মুক্তি পাবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় হাতেম আলী কলেজ সড়ক

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত