সংবাদ

বাসে হয়রানি বন্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

বাসে হয়রানি বন্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি : সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী বাসগুলোতে শিক্ষার্থীদের হয়রানি ও অসৌজন্যমূলক আচরণ বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীরা। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সেলফি ও নীলাচলসহ এই মহাসড়কে চলাচলকারী বিভিন্ন বাসে নিয়মিতভাবে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। বিশেষ করে হাফ ভাড়া বা শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত সিট নিয়ে হেলপার ও চালকদের সহকারীরা অপমানজনক আচরণ করেন। অনতিবিলম্বে নিরাপদ যাতায়াত ও সম্মানজনক আচরণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।

বক্তব্য দেন কলেজের শিক্ষার্থী মো. ফাহাদ, মো. রাকিব হোসেন, মো. মহিদুর রহমান ও মো. মোশারফ হোসাইন। বক্তারা বলেন, ‘বাসে শিক্ষার্থীদের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে হয়রানি বন্ধ করে ন্যায্য ভাড়া নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।’

শিক্ষার্থীরা আরও জানান, সাধারণ যাত্রীদের নিরাপত্তাও এখন ঢাকা-আরিচা মহাসড়কে হুমকির মুখে। যাত্রীসেবার মান উন্নয়ন এবং সড়ক নিরাপদ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। দাবি আদায় না হলে পরবর্তীতে মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে বলেও মানববন্ধনে হুঁশিয়ারি দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বাসে হয়রানি বন্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী বাসগুলোতে শিক্ষার্থীদের হয়রানি ও অসৌজন্যমূলক আচরণ বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীরা। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সেলফি ও নীলাচলসহ এই মহাসড়কে চলাচলকারী বিভিন্ন বাসে নিয়মিতভাবে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। বিশেষ করে হাফ ভাড়া বা শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত সিট নিয়ে হেলপার ও চালকদের সহকারীরা অপমানজনক আচরণ করেন। অনতিবিলম্বে নিরাপদ যাতায়াত ও সম্মানজনক আচরণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।

বক্তব্য দেন কলেজের শিক্ষার্থী মো. ফাহাদ, মো. রাকিব হোসেন, মো. মহিদুর রহমান ও মো. মোশারফ হোসাইন। বক্তারা বলেন, ‘বাসে শিক্ষার্থীদের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে হয়রানি বন্ধ করে ন্যায্য ভাড়া নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।’

শিক্ষার্থীরা আরও জানান, সাধারণ যাত্রীদের নিরাপত্তাও এখন ঢাকা-আরিচা মহাসড়কে হুমকির মুখে। যাত্রীসেবার মান উন্নয়ন এবং সড়ক নিরাপদ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। দাবি আদায় না হলে পরবর্তীতে মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে বলেও মানববন্ধনে হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত