সংবাদ

২৭ দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে বাপা ফুডপ্রো এক্সপো

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

২৭ দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে বাপা ফুডপ্রো এক্সপো

খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং প্রযুক্তির সর্ববৃহৎ আয়োজন নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬।

১২ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত চলা এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের ২৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিচ্ছে। এছাড়া মেলায় অংশ নিতে আসছেন দেড় শতাধিক বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্যোক্তা। বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস) যৌথভাবে এই বর্ণাঢ্য প্রদর্শনীর আয়োজন করছে। প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আয়োজকরা।

রাজধানীর সোবহানবাগে বাপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাপার সভাপতি মাহবুব আনাম, সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান, এক্সপো আয়োজক কমিটির চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বাপার কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদসহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ প্রদর্শনী ১০ ও ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং সমাপনী দিন ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ২৪ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। একই ভেন্যুতে সমান্তরালভাবে অনুষ্ঠিত হবে ‘ফুড ইনগ্রেডিয়েন্টস বাংলাদেশ এক্সপো ২০২৬’। যেখানে ফাংশনাল ফুড, নিউট্রাসিউটিক্যালস ও টেকসই খাদ্য উপকরণ প্রদর্শিত হবে।

সংবাদ সম্মেলনে বাপার সভাপতি মাহবুব আনাম বলেন, দেশের কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রদর্শনী উদ্যোক্তাদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠার পর থেকে বাপা দেশ ও বিদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে এবং এই মেলার মাধ্যমে আমরা এ খাতের সক্ষমতা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই।

সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান জানান, মেলায় প্রদর্শনের পাশাপাশি কারিগরি অধিবেশন, সেমিনার ও ব্যবহারিক কার্যক্রমে শিল্পোদ্যোক্তা ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। যেখানে এগ্রো প্রসেসিং, ফাইন্যান্সিং, নবায়নযোগ্য জ্বালানি এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বিশেষ সেশন থাকবে। প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অটোমেশন, রোবোটিকস ও স্মার্ট ফ্যাক্টরির চার হাজারের বেশি প্রযুক্তিগত সমাধান উপস্থাপন করা হবে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপানসহ ২৭টি দেশ রয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে নির্ধারিত ওয়েবসাইট foodpro.com.bd ঠিকানায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

২৭ দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে বাপা ফুডপ্রো এক্সপো

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত