এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি নিয়মিতই ব্যস্ত সময় পার করছেন নাটক নিয়ে। বিশেষ করে মোশাররফ করিম ও নিলয় আলমগীরের সঙ্গে জুটি হিসেবে দর্শকের কাছে বেশ জনপ্রিয় তিনি। এবার এই দুই অভিনেতার সঙ্গে নতুন দুটি নাটক নিয়ে হাজির হচ্ছেন হিমি।
ইতোমধ্যে মোশাররফ
করিমের সঙ্গে হিমি অভিনীত নতুন নাটক ‘সুবিধাবাদী’ প্রকাশিত হয়েছে। মহিন খান রচিত ও
পরিচালিত নাটকটি প্রকাশের পরপরই দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
এদিকে একই নির্মাতার
আরও একটি নাটক ‘কানে কম মনে বেশি’ কয়েক দিনের মধ্যেই ইউটিউবে প্রকাশ পেতে যাচ্ছে। এতে
হিমির বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। নাটকটির গল্প ও নির্মাণেও থাকছে মহিন খানের
স্বাতন্ত্র্য।
দুটি নাটক প্রসঙ্গে
হিমি বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক নাটকে অভিনয় করেছি। বলা যায়, প্রত্যেকটি
নাটকেই অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। ‘সুবিধাবাদী’ নাটকটির জন্যও বেশ ভালো সাড়া
পাচ্ছি। মাত্র কয়েকদিন হলো নাটকটি প্রকাশ হয়েছে। আশা করছি, দিন দিন নাটকটির জনপ্রিয়তা
আরও বাড়বে।’
নিলয় আলমগীরের সঙ্গে
জুটি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘নিলয় ভাইয়ের সঙ্গে জুটি হিসেবে দর্শক একটু বেশিই
পছন্দ করেন। তার সঙ্গে আমার অনেক জনপ্রিয় নাটক রয়েছে। ‘কানে কম মনে বেশি’ নাটকটির গল্পটাও
সুন্দর। যথারীতি মহিন ভাই যেমন অসাধারণ গল্প লিখেছেন, তেমনি অনেক যত্ন নিয়ে দুটি নাটকই
নির্মাণ করেছেন। মহিন ভাইয়ের অনেক নাটকে অভিনয় করেছি। বেশিরভাগ নাটকই দর্শকের কাছে
জনপ্রিয়তা পেয়েছে। সামনে আরও বেশ কিছু কাজ আছে।’
এদিকে সম্প্রতি
পরপর প্রকাশিত তিনটি নাটকেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন হিমি। নাটকগুলো হলো তানভীর তন্ময়ের
‘রূপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিকের ‘ডিজিটাল হাবলু’। তিন নাটকেই
তার অভিনয় দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছে।
অভিনয়ে প্রতিষ্ঠা
পেলেও হিমির শোবিজে পথচলা শুরু হয়েছিল নাচ, গান ও আবৃত্তির মধ্য দিয়ে। ছোটবেলায় সাধনা
মিত্রের কাছে গানে হাতেখড়ি হয় তার। পরে কচিকাঁচা ও ছায়ানটে গান শেখেন। এরপর ফেরদৌস
আরার কাছেও গানের তালিম নিয়েছেন তিনি। একসময় গায়িকা হওয়ার স্বপ্ন থাকলেও বড় হয়ে অভিনয়ের
দিকেই বেশি ঝুঁকে পড়েন হিমি।
চ্যানেল আইয়ে প্রচারিত
‘মোহর আলী’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরপর অভিনয়ে নিজের
জায়গা তৈরি করেন। ‘হঠাৎ দেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। কলকাতার এই
সিনেমার পর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।
অভিনেত্রী হিসেবে
প্রতিষ্ঠা পাওয়ার পর গানেও কণ্ঠ দিয়েছেন হিমি। ‘পরাণ পাখি’ নাটকে একই শিরোনামের মৌলিক
গান গেয়ে প্রশংসা পেয়েছিলেন তিনি। পরবর্তীতে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ‘তুমি আমায় ভালোবেস’
শিরোনামের একটি গানেও কণ্ঠ দেন। সর্বশেষ ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয় তার কণ্ঠের
গান ‘দুজন দুজনার’।
অভিনয় ও গানের পাশাপাশি
নিজের কাজের পরিধি আরও বাড়াতে চান হিমি। নতুন দুই নাটকেও দর্শকের ভালোবাসা পাওয়ার প্রত্যাশা
তার।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন