গল্প ও চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বরাবরই সচেতন অভিনেত্রী আইশা খান। চলতি বছর ছোটপর্দায়ও ভিন্নধর্মী বেশ কিছু চরিত্রে দেখা গেছে তাঁকে। এবার আরও একটি ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ‘মন মায়াতে’ নামের একটি একক নাটকে চিত্রশিল্পীর চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটির গল্প আবর্তিত হয়েছে একজন চিত্রশিল্পীর প্রেম, জীবনসংগ্রাম ও নানা টানাপোড়েনকে ঘিরে।
নাটকটির কাহিনি
ও চিত্রনাট্য লিখেছেন রহমান মোস্তাফিজ পাভেল। সংলাপ রচনা ও পরিচালনা করেছেন মিশুক মিঠু।
এতে আইশা খানের বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। এর আগে ‘প্রেমের তরী’ নাটকে জুটি
বেঁধে দর্শকের প্রশংসা পেয়েছিলেন তারা।
আইশা-ইয়াশ জুটির
পাশাপাশি নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার, মাসুম বাসার, শিল্পী
সরকার, আশরাফুল আশীষ, অদিতি জামান স্নেহা ও আরিয়া নূর সিদ্দিকীসহ আরও অনেকে। নির্মাতারা
জানিয়েছেন, শিগগিরই ‘নাটক বাড়ি’ ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা
হবে।
নাটকটি প্রসঙ্গে
আইশা খান বলেন, “কিছু গল্প চেনা জগৎকে নানা ঘটনার মধ্য দিয়ে এমনভাবে উপস্থাপন করে,
যা দর্শকের মনে দাগ কাটে। ‘মন মায়াতে’ তেমনই একটি গল্প। আশা করছি, নাটকটি দর্শককে বিনোদন
দেওয়ার পাশাপাশি নিজেদের যাপিত জীবন নিয়েও ভাবাবে।”
এদিকে আন্তর্জাতিক
চলচ্চিত্র উৎসবে প্রশংসা পাওয়ার পর দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে আইশা খান অভিনীত
সিনেমা ‘শেকড়’। প্রসূন রহমান পরিচালিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে শিকড়ের টান, দেশ,
পরিবার, পরিচয়, স্মৃতি, বিশ্বাস ও ভালোবাসার বন্ধনকে ঘিরে। এতে ফাল্গুনী চরিত্রে অভিনয়
করে দর্শকের নজর কেড়েছেন আইশা।
অভিনয়ের পাশাপাশি
উপস্থাপক ও মডেল হিসেবেও কাজ করেছেন আইশা খান। নতুন নতুন চরিত্রে নিজেকে উপস্থাপনের
মাধ্যমে ছোটপর্দায় নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন