মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ গতি ধরে রেখেছে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি দ্বিতীয় সপ্তাহেও দর্শক টানতে সক্ষম হয়েছে। বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক থেকে এখন মাত্র ৭ কোটি ২০ লাখ রুপি দূরে রয়েছে ছবিটি।
বক্স অফিসের হিসাব
অনুযায়ী, দ্বিতীয় রোববার ভারতে সিনেমাটি ৮ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছে। এতে ভারতে
ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৩৬ কোটি ২৫ লাখ রুপি। ভারতীয় বাজারে গ্রস আয় হয়েছে ১৬২
কোটি ৫০ লাখ রুপি।
বিদেশের বাজারেও
ভালো ব্যবসা করছে সিনেমাটি। দশম দিনে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ১ কোটি ৫০ লাখ রুপি।
ফলে বিদেশে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩০ কোটি ৩০ লাখ রুপি। ভারত ও বিদেশের আয় মিলিয়ে
বিশ্বব্যাপী ‘আওয়ারাপান ২’-এর মোট গ্রস সংগ্রহ এখন ১৯২ কোটি ৮০ লাখ রুপি।
দ্বিতীয় সপ্তাহের
শুরুতে আয় কিছুটা কমলেও শনিবার থেকে আবারও বাড়তে থাকে। দ্বিতীয় শনিবার ভারতে সিনেমাটি
৮ কোটি ২৫ লাখ রুপি নেট আয় করে। মুক্তির প্রথম সপ্তাহ শেষে ভারতে ছবিটির নেট আয় ছিল
১১৩ কোটি ৫০ লাখ রুপি।
নিতিন কাক্কর পরিচালিত
‘আওরাপন ২’ ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল। প্রথম সিনেমার আবেগ,
গান ও ইমরান হাশমির অভিনয়ের নস্টালজিয়া নতুন ছবিটির সাফল্যে বড় ভূমিকা রাখছে বলে মনে
করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ ভাটের প্রযোজনায়
নির্মিত সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। আরও
রয়েছেন পুরান গাব্বি, সুভিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি, অতুল কুমার, মাইরা শিভানসহ অনেকে।
মুক্তির সময় সানি
দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে প্রতিযোগিতায় থাকলেও এখন পর্যন্ত বক্স অফিসে এগিয়ে
রয়েছে ‘আওয়ারাপান ২’। সমালোচনায় কিছু দুর্বলতার কথা উঠে এলেও ইমরান হাশমির অভিনয় প্রশংসিত
হয়েছে। সব মিলিয়ে ২০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষায় রয়েছে সিনেমাটি।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন