সংবাদ

বদরগঞ্জে বাবার বাড়িতে গৃহবধূর আত্মহত্যা

প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)
প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

বদরগঞ্জে বাবার বাড়িতে গৃহবধূর আত্মহত্যা
ছবি : সংবাদ

রংপুরের বদরগঞ্জে শরিফা বেগম (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচণ্ডী খামারকোল এলাকায় নিজ বাবার বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

নিহত শরিফা বেগম ওই এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের পুঁটিমারী মাঠপাড়া এলাকার মাসুম মিয়ার সঙ্গে শরিফার বিয়ে হয়। তাঁদের সংসারে ১৩ ও ৬ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের জেরে প্রায় তিন বছর আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে শরিফা বাবার বাড়িতে চলে আসেন। এরপর তিনি আর স্বামীর ঘরে ফেরেননি।

স্বামীর সঙ্গে অভিমান করে বাবার বাড়িতে থাকার সময় সন্তানরা বাবার সঙ্গেই থাকত। তবে স্বজনদের বাধার মুখে সন্তানরা মায়ের সঙ্গে দেখা করা কিংবা যোগাযোগ করতে পারত না। গত চার দিন আগে শরিফা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর মধ্যেই আজ সকালে পরিবারের সবার অলক্ষে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে বাবার বাড়িতে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রংপুরের বদরগঞ্জে শরিফা বেগম (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচণ্ডী খামারকোল এলাকায় নিজ বাবার বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

নিহত শরিফা বেগম ওই এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের পুঁটিমারী মাঠপাড়া এলাকার মাসুম মিয়ার সঙ্গে শরিফার বিয়ে হয়। তাঁদের সংসারে ১৩ ও ৬ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের জেরে প্রায় তিন বছর আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে শরিফা বাবার বাড়িতে চলে আসেন। এরপর তিনি আর স্বামীর ঘরে ফেরেননি।

স্বামীর সঙ্গে অভিমান করে বাবার বাড়িতে থাকার সময় সন্তানরা বাবার সঙ্গেই থাকত। তবে স্বজনদের বাধার মুখে সন্তানরা মায়ের সঙ্গে দেখা করা কিংবা যোগাযোগ করতে পারত না। গত চার দিন আগে শরিফা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর মধ্যেই আজ সকালে পরিবারের সবার অলক্ষে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত