রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের ডিভাইডারের রেলিংয়ের ওপর উঠে গেছে। এতে বাসটিতে থাকা অন্তত অর্ধশত যাত্রী অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। পরে এটি সড়কের ডিভাইডারের ওপর উঠে গেলে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজে সহায়তা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) নোমান মোল্লা বলেন, ‘দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়। তবে ভাগ্যক্রমে বাসে থাকা যাত্রীরা অক্ষত আছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।’
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কের ওই অংশে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পুলিশ বাসটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন