বগুড়ার শিবগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চণ্ডীহারা পাকুড়তলা এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে সার্ভিস লেনসংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মহাসড়কের সার্ভিস লেনের পাশে ঘাসের ওপর এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ সার্জন সাগর আলী বলেন, ‘ঘাসের ওপর মরদেহটি পড়েছিল। স্থানীয় বাসিন্দারাও নিহতের পরিচয় শনাক্ত করতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহন চাপায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহের ডান কান দিয়ে রক্ত পড়ছিল। এ ছাড়া তার কপালেও মারাত্মক আঘাতের চিহ্ন দেখা গেছে।
সার্জন সাগর আলী আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। নিহত বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন