শিশুদের প্রযুক্তিনির্ভর ঝুঁকি থেকে সুরক্ষা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ চালু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। ১৬ বছরের কম বয়সীদের জন্য আসক্তি তৈরিতে সহায়ক কিছু ফিচার নিষিদ্ধ করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটযুক্ত ‘কম্প্যানিয়ন’ খেলনা তৈরি ও বিক্রিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম দুটি গুরুত্বপূর্ণ আইনসহ মোট ১৩টি বিলে স্বাক্ষর করেন। গভর্নরের কার্যালয় জানিয়েছে, তরুণদের প্রযুক্তিগত ঝুঁকি কমানো এবং অনলাইনে অপ্রাপ্তবয়স্কদের গোপনীয়তা আরও সুরক্ষিত করাই এসব আইনের মূল লক্ষ্য।
নতুন বিধানের আওতায় ১৬ বছরের কম বয়সীদের জন্য ‘মনস্তাত্ত্বিকভাবে শোষণমূলক’ সামাজিক যোগাযোগমাধ্যম ফিচার নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অসীম স্ক্রলিং ফিড, অ্যালগরিদমের মাধ্যমে স্বয়ংক্রিয় ভিডিও চালু এবং ভবিষ্যতে নির্ধারিত আরও কিছু ফিচার।
এআই খেলনাতেও
নিষেধাজ্ঞা
নতুন আইনের আরেকটি অংশে আগামী চার বছর এআই চ্যাটবটযুক্ত ‘কম্প্যানিয়ন’ খেলনা তৈরি ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট আরেক বিধানে চ্যাটবটভিত্তিক প্রোগ্রামে অভিভাবকীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু এবং নিরাপত্তা ও ঝুঁকি মূল্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া শিশু যৌন নির্যাতনের উপকরণসংক্রান্ত আইনের পরিধিও বাড়ানো হয়েছে। এখন ১৮ বছরের কম বয়সী কাউকে যৌন কর্মকাণ্ডে দেখানো এআই-নির্মিত কনটেন্টও ওই আইনের আওতায় পড়বে।
‘অ্যাডামস
ল’ নিয়ে বিতর্ক
সামাজিক যোগাযোগমাধ্যমসংক্রান্ত নতুন আইনটির নাম ‘অ্যাডামস ল’। ১৬ বছর বয়সী অ্যাডাম রেইনের স্মরণে আইনটির এ নাম দেওয়া হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে আত্মহত্যা করেন অ্যাডাম। তার বাবা-মায়ের অভিযোগ, আত্মহত্যার চিন্তা নিয়ে কয়েক মাস ওপেনএআইয়ের চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের পর তিনি এমন সিদ্ধান্ত নেন।
ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। দীর্ঘ সময়ের কথোপকথনে সুরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে কম নির্ভরযোগ্য হয়ে পড়েছিল বলেও প্রতিষ্ঠানটি স্বীকার করেছে।
গভর্নর নিউজম বলেন, প্রযুক্তি যেন শিশুদের দুর্বলতাকে কাজে লাগানোর পরিবর্তে তাদের কল্যাণে ব্যবহৃত হয়, সেটিই ক্যালিফোর্নিয়ার লক্ষ্য।
তবে নতুন আইন নিয়ে সমালোচনাও রয়েছে। ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন বলেছে, তরুণদের ইন্টারনেট ব্যবহারে এ ধরনের বিধিনিষেধ অপ্রয়োজনীয় এবং তা গোপনীয়তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি তৈরি করতে পারে।
এর আগে ইউটাহ, আরকানসাস, লুইজিয়ানা, ওহাইও, টেক্সাস, ফ্লোরিডা ও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে আইন করেছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন