সংবাদ

এবার সুরকার-গীতিকবি পরিচয়ে জেফার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

এবার সুরকার-গীতিকবি পরিচয়ে জেফার

গান ও অভিনয়ের মাধ্যমে দর্শক-শ্রোতাদের নজর কেড়েছেন জেফার রহমান। এবার নতুন পরিচয়ে সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন এই শিল্পী। একক গান নয়, নিজের কথা ও সুরে একটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি।

জানা গেছে, নতুন অ্যালবামটি শুধু কণ্ঠশিল্পী জেফারের নয়, বরং সুরকার ও গীতিকবি জেফারেরও নতুন এক অধ্যায়ের সূচনা করবে। দীর্ঘদিন ধরেই গান লেখা ও সুর করার কাজ করছেন তিনি। সংগীতে নানা ধরনের নিরীক্ষার মাধ্যমে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন জেফার।

তবে অ্যালবামের নাম, গানের সংখ্যা কিংবা সংগীতের ধরন নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি এই শিল্পী। খুব শিগগিরই অ্যালবামটি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে একক গান প্রকাশের চেয়ে প্লেব্যাকে বেশি ব্যস্ত দেখা গেছে জেফারকে। তার গাওয়া বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে প্রশংসা পেয়েছে। পাশাপাশি অভিনয় ও মডেলিংয়েও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

অভিনেত্রী হিসেবে জেফারকে সম্প্রতি দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিনেমা ‘তুমি আমি শুধু’-তে। এতে ‘সুবাহ’ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। এর আগে ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ ও ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’-এও অভিনয় করেছেন জেফার।

অভিনয়ের পাশাপাশি এসব কাজের প্লেব্যাকেও কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া ফোক ফিউশন গান ‘সুন্দরী কমলা’ ও ‘বৈয়াম পাখি ২.০’ শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ‘তুমি আমি শুধু’ ওয়েব সিনেমায়ও অভিনেত্রীর পাশাপাশি প্লেব্যাক শিল্পী হিসেবে পাওয়া গেছে তাকে।

মেলো-রোমান্টিক, পপ-রক, টেকনো ও ফোক ফিউশনসহ বিভিন্ন ধারার গানে নিজেকে উপস্থাপন করেছেন জেফার। এবার নিজের কথা ও সুরে অ্যালবাম প্রকাশের মাধ্যমে সুরকার ও গীতিকবি হিসেবে নতুনভাবে নিজেকে তুলে ধরার অপেক্ষায় রয়েছেন এই শিল্পী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

এবার সুরকার-গীতিকবি পরিচয়ে জেফার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত