এই প্রজন্মের অভিনয়শিল্পী তন্ময় সোহেল ও ফারজানা আহসান মিহি জুটি হয়ে বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার নতুন গল্পের নাটক ‘ভালোবাসার ঘর’ নিয়ে হাজির হয়েছেন তারা।
নাটকটির গল্প লিখেছেন
আল আমিন স্বপন। নির্মাণ করেছেন মৃণাল কান্তি দাস। এতে তন্ময় ও মিহির পাশাপাশি অভিনয়
করেছেন রেশমা আহমেদ, ফাতেমা হীরা, শ্যামল হাসান, রাফাসহ আরও অনেকে। এরই মধ্যে নাটকটি
ইউটিউবে প্রকাশিত হয়েছে।
‘ভালোবাসার ঘর’
নাটকটি প্রসঙ্গে তন্ময় সোহেল বলেন, ছোটবেলা থেকেই তিনি সিনেমা দেখতে ভীষণ ভালোবাসেন।
তার প্রিয় নায়িকা শাবানা এবং প্রয়াত জনপ্রিয় অভিনেতা জসীমের অভিনয়ও তার ভালো লাগত।
তন্ময় বলেন, “শাবানা
ম্যাডাম ও জসীম ভাই অভিনীত ‘ভালোবাসার ঘর’ নামে একটি সিনেমা দেখেছিলাম। সিনেমাটির জনপ্রিয়
গান ‘তুমি ছাড়া কাটে না... তোমায় নিয়ে বাঁধবো আমি ভালোবাসার ঘর’ শুটিংয়ের সময় বারবার
মনে পড়ছিল। তবে আমাদের নাটকটির গল্প সিনেমাটির মতো নয়, এটি একটু অন্যরকম।”
মিহির অভিনয়ের প্রশংসা
করে তন্ময় আরও বলেন, “মিহি এখন অভিনয়ে অনবদ্য। যেকোনো চরিত্রেই তার নিখুঁত অভিনয় দর্শকদের
মুগ্ধ করে। এর আগেও আমরা বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। আশা করছি, ‘ভালোবাসার
ঘর’ও দর্শকদের ভালো লাগবে।”
মিহি বলেন, “‘ভালোবাসার
ঘর’ একটি সুন্দর গল্পের নাটক। নামটি শুনলেই একটি সুন্দর সংসার ও ভালোবাসার অনুভূতি
তৈরি হয়। নামটি যেমন সুন্দর, নাটকটিও ঠিক ততটাই সুন্দর হয়েছে। নাটকটি দেখলেই দর্শকরা
বিষয়টি বুঝতে পারবেন। আশা করছি সবাই নাটকটি দেখবেন। আমরা দর্শকের ভালোবাসার অপেক্ষায়
আছি।”
তন্ময় সোহেলের অভিনয়ের
প্রশংসা করে মিহি বলেন, “তন্ময় ভাই নিঃসন্দেহে খুব ভালো অভিনয় করেন।”

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন