ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা এবার জন্মাষ্টমী উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। ‘প্রেম লীলা’ শিরোনামের গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সালমা। গানটির কথা লিখেছেন নির্মল দাস।
ফ্যাশন জগতের পাশাপাশি
দীর্ঘদিন ধরে শখের বসে গান করে আসছেন বিপ্লব সাহা। এরই মধ্যে কোনাল, দিনাত জাহান মুন্নি,
আঁখি আলমগীর, ঐশীসহ বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গান করেছেন তিনি।
বিভিন্ন উৎসব উপলক্ষে তার বেশ কিছু মৌলিক ও কাভার গানও প্রকাশিত হয়েছে।
‘প্রেম লীলা’ প্রসঙ্গে
বিপ্লব সাহা বলেন, “মিষ্টি একটা প্রেমের গান। প্রকাশ পেলেই দর্শকের মনমতো হবে। প্রেম
আছে, প্রেম থাকবে।”
জন্মাষ্টমীর বিশেষ
আয়োজন হিসেবে গানটি বিশ্বরঙের ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।
গানটিতে কণ্ঠ দেওয়ার
পাশাপাশি এর মিউজিক ভিডিও নির্মাণও করেছেন বিপ্লব সাহা নিজেই। গানটির কম্পোজিশনে ছিলেন
রাজন সাহা। এর আগেও বিপ্লব সাহার বেশ কয়েকটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন তিনি।
মিউজিক ভিডিওটির
সিনেমাটোগ্রাফি করেছেন অনিক চন্দ্র। মেকআপে ছিলেন জাকারিয়া মাসুদ রনি এবং কালারিংয়ের
দায়িত্বে ছিলেন এস এম তুষার।
নতুন এই গান নিয়ে
বিপ্লব সাহার প্রত্যাশা, ‘প্রেম লীলা’ শ্রোতাদের মধ্যে ভালো লাগা তৈরি করবে এবং জন্মাষ্টমীর
আয়োজনে যোগ করবে ভিন্ন মাত্রা।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন