নৃত্য, অভিনয় ও মডেলিং—তিন অঙ্গনেই দীর্ঘদিন ধরে নিজের দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন নন্দিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া আহমেদ। অভিনয় জীবনের ২৫ বছর পেরিয়ে রজতজয়ন্তীও উদযাপন করেছেন তিনি। দীর্ঘ এই পথচলায় নাটকের পাশাপাশি বিজ্ঞাপন ও নৃত্য পরিবেশনেও সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন এই শিল্পী।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘আনন্দ মেলা’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে আবারও
নিজের নৃত্যদক্ষতার প্রমাণ দিয়েছেন নাদিয়া। খান মোহাম্মদ আলীর আহ্বানে আয়োজিত অনুষ্ঠানে
নাঈমের সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত পারফর্ম করেন তিনি।
ছোটবেলা থেকেই নৃত্য
ও অভিনয়ের সঙ্গে নাদিয়ার পথচলা। ‘নতুন কুঁড়ি’তে নাচ ও অভিনয়ের জন্য পুরস্কৃতও হয়েছিলেন
তিনি। অভিনয়ের আগে নাচেই হাতেখড়ি তার। প্রয়াত হাবিবুল চৌধুরীর কাছে নাচ শেখার পর শিশু
একাডেমিতে প্রশিক্ষণ নেন। পরে বাংলাদেশ ফাইন আর্টস একাডেমি (বাফা) থেকে সাত বছরের ডিপ্লোমা
কোর্স সম্পন্ন করে প্রথম শ্রেণিতে প্রথম হন। এরপর রাইজা খানম ঝুনু, সোহেল রহমান, শিবলী
মহম্মদ, শামীম আরা নীপা ও দীপা খন্দকারের কাছেও নাচের তালিম নেন।
অভিনয়ে নাদিয়ার
গুরু ছিলেন এডওয়ার্ড বাড়ই। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পোস্টমাস্টার’-এর রতন চরিত্রে তার
লেখা স্ক্রিপ্টে অভিনয় করেই ‘নতুন কুঁড়ি’তে পুরস্কৃত হন নাদিয়া। এরপর বাংলাদেশ টেলিভিশনের
‘বারো রকমের মানুষ’ নাটকে অভিনয়ের সুযোগ পান। কিছুটা বিরতির পর ২০০০ সাল থেকে নিয়মিত
অভিনয় শুরু করেন তিনি।
রেজানুর রহমানের
‘ছায়াকায়া’ ছিল নাদিয়ার অভিনীত প্রথম প্রচারিত নাটক। নাটকটিতে অভিনয়ের জন্য সম্ভাবনাময়ী
অভিনেত্রী হিসেবে ‘বাচসাস’ পুরস্কার অর্জন করেন তিনি। অবশ্য এর আগে মোহন খানের ‘দূরের
মানুষ’ নাটকেও অভিনয় করেছিলেন নাদিয়া।
দীর্ঘ অভিনয়জীবনে
অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। সর্বশেষ দীপ্ত টিভিতে প্রচারিত
‘বকুলপুর’ ধারাবাহিকে ‘প্রিন্সেস দিবা’ এবং পরবর্তী সময়ে ‘চেয়ারম্যান দিবা’ চরিত্রে
অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন।
এদিকে আজ নাদিয়া
আহমেদের জন্মদিন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে স্বামী নাঈমের
সঙ্গে জন্মদিন উদযাপন করছেন এই অভিনেত্রী।
অভিনয় জীবনের রজতজয়ন্তী
ও জন্মদিন প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, “অভিনয় জীবনের দীর্ঘদিনের এই পথচলায় দিনের পর
দিন দেশে কিংবা দেশের বাইরে মানুষের যে অকৃত্রিম ভালোবাসা, এটাই আসলে জীবনের বড় প্রাপ্তি।
আমি খুব সাধারণ একজন মানুষ। ভীষণ আনন্দ নিয়েই পরিবার, বন্ধু-বান্ধবদের সঙ্গে জীবন উদযাপন
করতে ভালোবাসি।
আমি আমার শিক্ষকদের
ভীষণ ভালোবাসি ও শ্রদ্ধা করি। একটা কথা বিশেষভাবে বলতে চাই, জীবনে বড় হতে গেলে অধ্যবসায়
ও সততার বিকল্প নেই। আমি আমার সব সহশিল্পী, পরিচালক, প্রযোজক, নাট্যকারসহ নাচের সঙ্গে
সংশ্লিষ্ট সবার প্রতি, সর্বোপরি দর্শকের প্রতি কৃতজ্ঞ। কারণ সবার সহযোগিতা ও ভালোবাসায়
আমি আজকের নাদিয়া। আর আজ আমার জন্মদিন। সবার কাছে দোয়া চাই, যেন সুস্থ থাকি, ভালো থাকি।”

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন