সংবাদ

‘পরী’ দিয়ে মেহরাজের অভিষেক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

‘পরী’ দিয়ে মেহরাজের অভিষেক

নতুন প্রজন্মের মডেল হিসেবে মিউজিক ভিডিওতে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন মেহরাজ খান। সম্প্রতি প্রকাশিত ‘পরী’ শিরোনামের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে আলোচনায় এসেছেন তিনি। গত ২৭ আগস্ট ‘সিনে জগত’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

‘পরী’ গানটি গেয়েছেন নোবেল। সালাহউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এএন ফরহাদ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মো. সামছুল হুদা। এতে মেহরাজ খানের সঙ্গে মডেল হিসেবে রয়েছেন সুমাইয়া।

আদি অভির কস্টিউম এবং সামছুল হুদার নির্দেশনায় নির্মিত মিউজিক ভিডিওতে নায়কোচিত উপস্থিতি দিয়ে দর্শকের নজর কেড়েছেন মেহরাজ খান। গানটি প্রকাশের পর থেকেই বিভিন্ন মাধ্যমে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে টিকটকে গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

নিজের প্রথম কাজের সাড়া নিয়ে মেহরাজ খান বলেন, “শুরুতেই কৃতজ্ঞতা জানাই মো. সামছুল হুদা ভাইকে। তিনি আমাকে সাহস না দিলে এবং বারবার অনুপ্রাণিত না করলে এই গানে মডেল হওয়া সম্ভব হতো না। গানের মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে কক্সবাজারের মনোরম লোকেশনে। প্রতিটি সিকুয়েন্সের আগে সামছু ভাইয়ের নির্দেশনা ও সাহস দেওয়ার কারণে নিজেকে কিছুটা হলেও ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি।

গানটি প্রকাশের পর চারদিক থেকে যেভাবে সাড়া পাচ্ছি, তাতে আমি অভিভূত। বিশেষ করে টিকটকে গানটি দারুণ সাড়া ফেলেছে। এতটা সাড়া পাব, সত্যিই আশা করিনি। ধন্যবাদ জানাই এই গানের নেপথ্যে কাজ করা প্রত্যেককে। পাশাপাশি ‘গল্পওয়ালা’র প্রতিও কৃতজ্ঞতা।”

এদিকে মেহরাজ খান জানান, আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ‘সিনে জগত’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তার অভিনীত আরও একটি মিউজিক ভিডিও। ‘ভালোবাসি তোমায় আমি’ শিরোনামের গানটি গেয়েছেন রুবেল খন্দকার। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন ওয়াহেদ শাহীন। এতে মেহরাজ খানের সঙ্গে মডেল হিসেবে থাকছেন কনক মীম।

মেহরাজ আরও জানান, জরুরি কাজে আজ দেশের বাইরে যাচ্ছেন তিনি। আগামী সপ্তাহে দেশে ফিরে নতুন কয়েকটি মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নেবেন। ফলে সামনে আরও কিছু নতুন কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই নবাগত মডেল।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

‘পরী’ দিয়ে মেহরাজের অভিষেক

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত