সাংস্কৃতিক অঙ্গনে সৃজনশীল অভিনয়ের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন অভিনেতা শামীম জামান। তার অভিনীত নাটক ‘প্রেশার ম্যান’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
সাউথ এশিয়া সোশ্যাল
এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরের হোটেল অর্নেটে অনুষ্ঠিত
হয় ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠান। এতে বিভিন্ন
ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সুনিপুণ অভিনয়ের
স্বীকৃতি হিসেবে সেরা অভিনেতার পুরস্কার পান শামীম জামান।
পুরস্কার পাওয়ার
অনুভূতি জানিয়ে শামীম জামান বলেন, “পুরস্কার সবসময়ই আমাকে আনন্দ দেয়। একজন অভিনেতা
হিসেবে দর্শকদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় পুরস্কার। তারপরও এ ধরনের স্বীকৃতি আমাকে
নতুন উদ্যমে ভালো কাজ করার অনুপ্রেরণা দেয় এবং দায়িত্বও বাড়িয়ে দেয়। ‘মাদার তেরেসা
ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’-এ সেরা অভিনেতার পুরস্কার পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।”
অনুষ্ঠানটির প্রধান
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান, ইবাইস
ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং দেশবরেণ্য নজরুলসংগীতশিল্পী
ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানের নির্বাহী পরিচালক ছিলেন আর. কে. রিপন।
আয়োজক প্রতিষ্ঠানের
পক্ষ থেকে জানানো হয়, নিজ নিজ কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা গুণীজনদের কাজের
স্বীকৃতি দিতেই এ সম্মাননা দেওয়া হয়েছে।
অভিনেতা শামীম জামান
নিয়মিত সৃজনশীল ও গল্পনির্ভর কাজে অভিনয় করে আসছেন। তার অভিনীত ‘প্রেশার ম্যান’ নাটকটি
দর্শকমহলে প্রশংসিত হওয়ার পাশাপাশি এবার তাকে এনে দিল এই বিশেষ স্বীকৃতি।
মানবতার সেবায় জীবন
উৎসর্গ করা মাদার তেরেসার আদর্শকে স্মরণ করে দেওয়া এ সম্মাননাকে আগামী দিনের কাজের
অনুপ্রেরণা হিসেবে দেখছেন শামীম জামান।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন