সংবাদ

রেকর্ড ৮ বার এশিয়া কাপে সেরা ভারতীয় নারীরা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ এএম

রেকর্ড ৮ বার এশিয়া কাপে সেরা ভারতীয় নারীরা
ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই একচ্ছত্র আধিপত্য দেখিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে ২০২৬ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরল হারমানপ্রীত কৌরের দল।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার উদ্বোধনী জুটিতে ভর করে বড় সংগ্রহের ভিত্তি গড়ে ভারত। রেকর্ড ভাঙা এই জুটিতে দুজনে ১২.৫ ওভারে যোগ করেন ১২৯ রান। শেফালি মাত্র ২৪ বলে আসরের দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে ৩৯ বলে ৬৮ রান করেন। অন্যদিকে মান্ধানা সমানসংখ্যক বলে করেন ৫৯ রান। শেষ দিকে ব্যাটারদের ছোট কিন্তু কার্যকরী ইনিংসে ৫ উইকেটে ১৮৩ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায় ভারত, যা নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস।

১৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শ্রী চরণী ও দীপ্তি শর্মার ধারালো বোলিংয়ের মুখে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। অধিনায়ক চামারি আতাপাত্তুর ৩৬ ও বিশমি গুনারত্নের ২০ রান ছাড়া লঙ্কানদের আর কোনো ব্যাটার প্রতিরোধ গড়তে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১১১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের পক্ষে শ্রী চরণী ২০ রানে ৪টি এবং দীপ্তি শর্মা ১৯ রানে ৩টি উইকেট শিকার করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রেকর্ড ৮ বার এশিয়া কাপে সেরা ভারতীয় নারীরা

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই একচ্ছত্র আধিপত্য দেখিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে ২০২৬ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরল হারমানপ্রীত কৌরের দল।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার উদ্বোধনী জুটিতে ভর করে বড় সংগ্রহের ভিত্তি গড়ে ভারত। রেকর্ড ভাঙা এই জুটিতে দুজনে ১২.৫ ওভারে যোগ করেন ১২৯ রান। শেফালি মাত্র ২৪ বলে আসরের দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে ৩৯ বলে ৬৮ রান করেন। অন্যদিকে মান্ধানা সমানসংখ্যক বলে করেন ৫৯ রান। শেষ দিকে ব্যাটারদের ছোট কিন্তু কার্যকরী ইনিংসে ৫ উইকেটে ১৮৩ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায় ভারত, যা নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস।

১৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শ্রী চরণী ও দীপ্তি শর্মার ধারালো বোলিংয়ের মুখে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। অধিনায়ক চামারি আতাপাত্তুর ৩৬ ও বিশমি গুনারত্নের ২০ রান ছাড়া লঙ্কানদের আর কোনো ব্যাটার প্রতিরোধ গড়তে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১১১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের পক্ষে শ্রী চরণী ২০ রানে ৪টি এবং দীপ্তি শর্মা ১৯ রানে ৩টি উইকেট শিকার করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত