সংবাদ

রোবলক্সে গেম নির্মাতাদের জন্য নতুন সুবিধা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

রোবলক্সে গেম নির্মাতাদের জন্য নতুন সুবিধা

গেম নির্মাতাদের জন্য একগুচ্ছ নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স। নতুন ব্যবস্থায় নির্মাতারা রোবলক্সের মূল প্ল্যাটফর্মের বাইরে নিজেদের গেম আলাদা অ্যাপ হিসেবে মুঠোফোন, কম্পিউটার ও বিভিন্ন গেম কনসোলে প্রকাশ করতে পারবেন। শুক্রবার আয়োজিত নির্মাতাদের সম্মেলনে এসব পরিকল্পনা তুলে ধরে প্রতিষ্ঠানটি।

রোবলক্স জানিয়েছে, আলাদা অ্যাপ হিসেবে গেম প্রকাশ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো ও সেবা সরবরাহ করবে তারা। এতে নির্মাতাদের তৈরি গেম আরও বিস্তৃত পরিসরে ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

ব্রাউজারেই খেলা যাবে রোবলক্সের গেম

অ্যাপ ডাউনলোডের প্রয়োজন কমাতেও উদ্যোগ নিয়েছে রোবলক্স। বছরের শেষ নাগাদ গুগল ক্রোম ব্রাউজার থেকেই সরাসরি রোবলক্সের গেম খেলার সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। গেমের তথ্যসংক্রান্ত পাতা থেকেই গেম চালু করা যাবে। পরবর্তী সময়ে অন্যান্য ব্রাউজারেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে।

অনলাইন-অফলাইন দুইভাবেই খেলার সুযোগ

নতুন ব্যবস্থায় একই গেমে অনলাইন ও অফলাইন—দুই ধরনের খেলার সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। ফলে কোনো গেমের একক খেলোয়াড়ের অংশ ইন্টারনেট সংযোগ ছাড়াই খেলা সম্ভব হবে।

গেম তৈরিতে বাড়ছে এআইয়ের ব্যবহার

গেম তৈরির প্রক্রিয়া আরও সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)নির্ভর বেশ কিছু টুলও আনছে রোবলক্স। এর মধ্যে রয়েছে ‘বিল্ড’, ‘সিন জেনারেটর’ এবং এআই দিয়ে চরিত্র তৈরির সুবিধা।

গত জুলাইয়ে চালু হওয়া ‘বিল্ড’ টুলের মাধ্যমে শুধু লিখিত নির্দেশনা দিয়েই গেম তৈরি, পরীক্ষা ও প্রকাশ করা যায়। রোবলক্সের তথ্য অনুযায়ী, এরই মধ্যে এই সুবিধা ব্যবহার করে প্রায় ৯ হাজার গেম প্রকাশিত হয়েছে। এসব গেমের নির্মাতাদের ৭১ শতাংশ আগে রোবলক্স স্টুডিও ব্যবহার করেননি।

এদিকে বছরের শেষ দিকে ‘সিন জেনারেটর’ চালুর পরিকল্পনা রয়েছে। এই টুলে লিখিত নির্দেশনার পাশাপাশি একটি নমুনা ছবি ব্যবহার করে গেমের জন্য প্রয়োজনীয় পরিবেশ বা দৃশ্য তৈরি করা যাবে। গেম পরীক্ষা ও উন্নয়নের কাজে এআই দিয়ে তৈরি চরিত্র ব্যবহারের সুবিধাও চালু করবে রোবলক্স।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রোবলক্সে গেম নির্মাতাদের জন্য নতুন সুবিধা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত