সংবাদ

আইনশৃঙ্খলার অবনতির পেছনে ৯৫ শতাংশই দায়ী মাদক : সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

আইনশৃঙ্খলার অবনতির পেছনে ৯৫ শতাংশই দায়ী মাদক : সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী
ছবি : সংবাদ

বর্তমান সমাজে সব অপরাধের মূল ভিত্তি মাদক এবং দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতির পেছনে প্রায় ৯৫ শতাংশ কারণই মাদক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গাজীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন করতে হলে সবার আগে মাদক নির্মূল করতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, মাদকের বিস্তার রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সমাজকে অপরাধমুক্ত করতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদারের তাগিদ দেন তিনি।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি সতর্ক করে বলেন, শেখ হাসিনার সমর্থকেরা যতই ঝটিকা মিছিল করুক না কেন, তাদের এর চরম খেসারত দিতে হবে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।’

সভায় গাজীপুরের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা ও সামাজিক অপরাধের চিত্র তুলে ধরেন:

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, ‘এখন কথা কম বলে কাজ করার সময়। জনগণের প্রত্যাশা পূরণে মাঠে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।’

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুর এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে পুলিশ সুপারের কাছে অপরাধ দমনে দৃশ্যমান তৎপরতার দাবি জানান

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান বলেন, দীর্ঘ দিন পৌরসভার দায়িত্বে থেকে অভিজ্ঞতা হয়েছে যে কেবল বক্তব্যে কাজের কাজ হয় না। জনগণের প্রত্যাশা পূরণে এখন সরাসরি বাস্তবায়নে নামতে হবে।

গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আউয়ুবী অভিযোগ করেন, কাপাসিয়ায় গরু চুরি, ডাকাতি ও ছিনতাই আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি এক হত্যাকাণ্ডের আসামিও গ্রেপ্তার হয়নি। তিনি মাদকের বিরুদ্ধে সরকারকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

সভায় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার জেলা ও মহানগরের সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাই নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা পেলে গাজীপুরকে দ্রুত নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আইনশৃঙ্খলার অবনতির পেছনে ৯৫ শতাংশই দায়ী মাদক : সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত