সংবাদ

নতুন প্রযুক্তির প্রদর্শনীতে জমজমাট বাংলাদেশ ইনোভেশন ফেয়ার

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

নতুন প্রযুক্তির প্রদর্শনীতে জমজমাট বাংলাদেশ ইনোভেশন ফেয়ার

নতুন প্রযুক্তি, তরুণ উদ্ভাবক ও ভবিষ্য সম্ভাবনার নানা প্রদর্শনীতে মুখর হয়ে উঠেছে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটার প্রাঙ্গণ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’। দেশের তরুণদের উদ্ভাবনী ধারণা ও গবেষণাকে বাস্তব প্রয়োগ এবং বাণিজ্যিক পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যেই এ আয়োজন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে আয়োজিত এ মেলা চলবে আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। সার্বিক সহযোগিতায় রয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশন্স লিমিটেড।

উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে উদ্ভাবক, নীতিনির্ধারক, শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থী, প্রযুক্তিপ্রেমী ও সাধারণ দর্শনার্থীদের ভিড়ে তৈরি হয় উসবমুখর পরিবেশ।

মেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, পরিবেশবান্ধব প্রযুক্তিসহ বিভিন্ন উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। একশর বেশি ব্যক্তি পর্যায়ের উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা মেলায় এক হাজারেরও বেশি প্রযুক্তিপণ্য ও প্রকল্প প্রদর্শন করছেন।

ড্যাফোডিলের এআইভিত্তিক উদ্ভাবন

মেলায় ড্যাফোডিল নিয়ে এসেছে এজেন্টিক এআইনির্ভর একাধিক প্রযুক্তি সমাধান। এর মধ্যে রয়েছে ‘এডুভাস’, ‘এআই প্রফেসর’, ‘পারফেক্ট এইচআর’ এবং ‘লিডারশিপ অপারেটিং সিস্টেম (ওএস)’।

‘এডুভাস’ একটি শিক্ষা ও অপারেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম স্বয়ংক্রিয় করার সুযোগ রয়েছে। অন্যদিকে ‘এআই প্রফেসর’ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এআইনির্ভর ইন্টার‌্যাকটিভ শিক্ষার সুযোগ তৈরি করে।

মানবসম্পদ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে ড্যাফোডিলের ‘পারফেক্ট এইচআর’ সফটওয়্যারটি অটোমেটেড সিভি ফিল্টারিং, ভিডিও ইন্টারভিউ বিশ্লেষণ এবং কর্মীদের পারফরম্যান্স মূল্যায়নে সহায়তা করে। এর মাধ্যমে পদোন্নতি বা বেতন বৃদ্ধির মতো সিদ্ধান্তে তথ্যভিত্তিক বিশ্লেষণ কাজে লাগানো যায়। পাশাপাশি দক্ষ কর্মী প্রতিষ্ঠান ছাড়ার সম্ভাবনা সম্পর্কেও পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা রয়েছে।

ড্যাফোডিলের ‘লিডারশিপ অপারেটিং সিস্টেম’ বা সিইও ড্যাশবোর্ড এজেন্টিক এআই ব্যবহার করে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য এক জায়গায় বিশ্লেষণের সুযোগ দেয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা নীতিনির্ধারকেরা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য এক স্ক্রিনে পেতে পারেন।

ড্যাফোডিল গ্রুপের জয়েন্ট ডিরেক্টর মুহাম্মাদ রফিকুল আলম বলেন, তাঁদের মূল লক্ষ্য এজেন্টিক এআইয়ের ব্যবহার আরও বিস্তৃত করা। এর মাধ্যমে মানুষের দৈনন্দিন কাজ, বিক্রয়, ক্রয় ও মানবসম্পদ বিশ্লেষণের মতো কার্যক্রমে সময় কমিয়ে কাজের গতি বাড়ানো সম্ভব হবে।

তরুণদের উদ্ভাবনে দর্শনার্থীদের আগ্রহ

মেলার বিভিন্ন স্টলে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি রোবোটিক্স, এআই ও পরিবেশবান্ধব প্রযুক্তি দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। তরুণ উদ্ভাবকদের তৈরি এসব প্রযুক্তি সরাসরি দেখার পাশাপাশি তাঁদের সঙ্গে কথা বলছেন দর্শনার্থীরা।

মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই তরুণদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের আশা, এসব গবেষণা ও প্রযুক্তি ভবিষ্যতে দেশের প্রযুক্তি ও কৃষিসহ বিভিন্ন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নতুন প্রযুক্তির প্রদর্শনীতে জমজমাট বাংলাদেশ ইনোভেশন ফেয়ার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত