সংবাদ

ফেসবুক পেজের লাইক বাড়ানোর বিজ্ঞাপনে পরিবর্তন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম

ফেসবুক পেজের লাইক বাড়ানোর বিজ্ঞাপনে পরিবর্তন

ফেসবুক পেজের লাইক ও ফলোয়ার বাড়াতে বিজ্ঞাপন দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনছে মেটা। বেশ কিছু বিজ্ঞাপন অ্যাকাউন্টে পেজ লাইক বাড়ানোর প্রচলিত লক্ষ্য আর দেখা যাচ্ছে না। এর বদলে বিজ্ঞাপন দেখে ব্যবহারকারীকে সরাসরি পেজে নেওয়ার নতুন লক্ষ্য দেখানো হচ্ছে।

ফেসবুকে বিজ্ঞাপন তৈরির সময় এত দিন পেজের লাইক বাড়ানোকে সরাসরি লক্ষ্য হিসেবে বেছে নেওয়া যেত। কিন্তু কিছু অ্যাকাউন্টে এখন সেই অপশনের পরিবর্তে ‘ম্যাক্সিমাইজ নাম্ভার অব ফেসবুক পেজ ভিজিটস’ নামে একটি লক্ষ্য দেখা যাচ্ছে। এতে বিজ্ঞাপনের মাধ্যমে সম্ভাব্য আগ্রহী ব্যক্তিকে প্রথমে পেজে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সব অ্যাকাউন্টে একই পরিবর্তন নয়

নতুন এই ব্যবস্থা নিয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে পেজ লাইক বাড়ানোর বিজ্ঞাপন পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত নয়।

বিভিন্ন দেশের বিজ্ঞাপনদাতা ও ডিজিটাল মার্কেটিং পেশাজীবীদের অভিজ্ঞতাতেও ভিন্নতা দেখা যাচ্ছে। কারও অ্যাকাউন্টে পুরোনো লাইক বাড়ানোর লক্ষ্য আর ব্যবহার করা যাচ্ছে না। আবার অন্য অনেকের ক্ষেত্রে আগের অপশন এখনো সক্রিয় রয়েছে।

এ থেকে ধারণা করা হচ্ছে, মেটা হয়তো সীমিত পরিসরে নতুন বিজ্ঞাপন ব্যবস্থা পরীক্ষা করছে। আবার কারও কারও ক্ষেত্রে এটি সাময়িক কারিগরি সমস্যার কারণেও হতে পারে। তাই পরিবর্তনটি সব বিজ্ঞাপনদাতার জন্য একসঙ্গে কার্যকর হয়েছে কি না, সেটিও এখনো পরিষ্কার নয়।

পেজ ভিজিটে গুরুত্ব কেন

নতুন পদ্ধতিতে বিজ্ঞাপন দেখার পর ব্যবহারকারীকে সরাসরি সংশ্লিষ্ট ফেসবুক পেজে পাঠানো হচ্ছে। সেখানে গিয়ে পেজের কনটেন্ট পছন্দ হলে ব্যবহারকারী নিজে থেকেই লাইক বা ফলো করতে পারেন।

অর্থা বিজ্ঞাপনের মাধ্যমে সরাসরি লাইক সংগ্রহের পরিবর্তে সম্ভাব্য দর্শককে পেজের সঙ্গে পরিচিত করানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ইনস্টাগ্রামেও নির্দিষ্ট অ্যাকাউন্ট বা প্রোফাইলে ব্যবহারকারীকে নিয়ে যাওয়ার ধরনের বিজ্ঞাপন লক্ষ্য ব্যবহারের নজির রয়েছে।

বদলাতে পারে পেজ বৃদ্ধির কৌশল

ভবিষ্যতে মেটা যদি এই পরিবর্তন স্থায়ী করে, তাহলে পেজের লাইক ও ফলোয়ার বাড়ানোর প্রচলিত কৌশলেও পরিবর্তন আনতে হতে পারে। শুধু বিজ্ঞাপনের মাধ্যমে লাইক পাওয়ার বদলে এমন কনটেন্ট তৈরি করা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যা নতুন দর্শককে পেজটি নিয়মিত অনুসরণে আগ্রহী করে।

এ ক্ষেত্রে ভালো সাড়া পাওয়া পোস্টগুলো বিজ্ঞাপনের মাধ্যমে নতুন দর্শকের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। কোনো পোস্টে আগ্রহ বা প্রতিক্রিয়া দেখানো ব্যবহারকারীদের পেজ ফলো করার আমন্ত্রণও জানানো সম্ভব।

ব্যবসায়িক পেজের ক্ষেত্রে শুধু ফলোয়ার বাড়ানোর পরিবর্তে বিজ্ঞাপনের লক্ষ্য নির্ধারণে আরও বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। যেমন-সম্ভাব্য ক্রেতার তথ্য সংগ্রহ, ওয়েবসাইটে দর্শক পাঠানো কিংবা সরাসরি বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে বিজ্ঞাপন চালানো।

মেটার সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়

ফেসবুকের বিজ্ঞাপন ব্যবস্থায় পেজ লাইক বাড়ানোর পুরোনো লক্ষ্য নিয়ে আপাতত অনিশ্চয়তা থাকলেও এটিকে স্থায়ী পরিবর্তন বলা যাচ্ছে না। কারণ মেটা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এবং বিভিন্ন বিজ্ঞাপন অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন অপশন দেখা যাচ্ছে।

তাই নতুন ব্যবস্থা সব বিজ্ঞাপনদাতার জন্য চালু হয়েছে-এমন সিদ্ধান্তে যাওয়ার আগে মেটার পরবর্তী ঘোষণা বা বিজ্ঞাপন ব্যবস্থার পরিবর্তনের দিকে নজর রাখাই প্রয়োজন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পেজের লাইক বাড়ানোর বিজ্ঞাপনে পরিবর্তন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত